=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক বছর পর আরজি কর কাণ্ডে ফের নয়া মোড়! সন্দীপ ঘোষকে বড় নির্দেশ আদালতের

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে কেটে গেল ১ বছর। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের সেই নারকীয় ঘটনার ক্ষোভ এখনও কাটেনি রাজ্যবাসীর। আর সেই সময় নাম উঠে আসে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল-এর। দু’জনের বিরুদ্ধেই একের পর এক গুরুতর অভিযোগ রয়েছে, যার তদন্ত এখনও চলমান। আর এই আবহে ফের দু’জনকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল।

আদালতের বিশেষ নির্দেশ

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও পরবর্তীতে জামিন পান তিনি। কিন্তু জামিন পেলেও একবারও আদলতমুখী হননি তিনি। এবার সেই নিয়ে অভিযোগ জানালো নির্যাতিতার পরিবার।

যার দরুন এবার, আদালতের নির্দেশে সম্প্রতি তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারপতি রাজ্যের পক্ষ থেকে সরকারি আইনজীবী-কেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। বাদ যায়নি সন্দীপ ঘোষও।

সন্দীপ ঘোষকে বড় নির্দেশ আদালতের

আরজি কর মামলার ঘটনার জেরে সেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। ধর্ষণ এবং খুনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট হওয়ারও অভিযোগ উঠেছে। যদিও তিনি সেই মামলায় জামিন পেয়েছেন।

কিন্তু হাসপাতালে দুর্নীতির মামলায় এখনও জেলেই রয়েছেন। শিয়ালদহ আদালতে তাঁকেও হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু জেলে থাকার কারণে তাঁকে হাজির করানো যায়নি। এখন আবার, বিচারক অরিজিৎ মণ্ডল তাদের দু’জনকেই সশরীরে আদালতে উপস্থিত থাকতে বলেছেন।

আরও পড়ুন: না এলেই কাটা হবে বেতন! কর্মীদের উদ্দেশ্যে কড়া বিজ্ঞপ্তি নবান্নর

আরজি কর মামলার নয়া মোড়!

এদিকে নির্যাতিতার পরিবার আবেদন করেছিল যে, আরজি কর হাসপাতাল-এর সেই জায়গাটি ঘুরে দেখানো হোক, যেখানে এই নির্মম ঘটনা ঘটেছিল। তাতেই একাধিক অপরাধের সূত্র খুঁজে পাওয়া যাবে। এর পাশাপাশি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল-এর সশরীরে আদালতে উপস্থিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

ওয়াকিবহাল সূত্রে মনে করা হচ্ছে আদালতে এই দুই সদস্যের মুখোমুখি উপস্থিতি হয়ত এই মামলার আরও এক নয়া মোড় নিতে আসবে। উঠে আসবে একাধিক লুকোনো সত্যি।

Leave a Comment