‘কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতির কারণে এ রাজ্যে শিল্প অন্ধকারে’ চার্জশিট পেশ অমিত শাহর

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটমুখী বাংলায় (West Bengal Election 2026) সরগরম রাজনীতির আবহাওয়া। আর এই অবস্থায় যখন মমতা অভিষেক উত্তর থেকে দক্ষিণে প্রচারের ঝড় তুলেছেন সেই সময় ফের অমিত শাহ (Amit Shah) বঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করলেন। তুলে ধরলেন একের পর এক দুর্নীতি, সিন্ডিকেট এবং কাটমনির একাধিক ঘটনা। জানা গিয়েছে আজ বিকেলেই তিনি রওনা দেবেন তিনি দিল্লির উদ্দেশে।

বঙ্গে অনুপ্রবেশ প্রসঙ্গে অমিত

‘জনগণের চার্জশিট প্রকাশ’ অনুষ্ঠানে বাংলায় অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ জানিয়েছেন, “অসমে অনুপ্রবেশ বন্ধ হয়েছে। এখন একটাই রাস্তা বাকি অনুপ্রবেশের, এই সেটা হল পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গের ভোট গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেশের সুরক্ষা জড়িয়ে রয়েছে এর সঙ্গে।’’ তিনি আরও বলেন, ‘‘শুধু ভোটার তালিকা থেকে নয়, পুর‌ো দেশ থেকে এক একজন অনুপ্রবেশকারীকে বের করার কাজ বিজেপি করবে। ৪ মে সরকার বদলের পর ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ লাগোয়া সব সীমানা যেখানে ফেন্সিং নেই, সেই সব এলাকায় ফেন্সিং লাগানো হবে। ’’

বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে কটাক্ষ

অমিত শাহ জানিয়েছেন, “তৃণমূল অরাজকতা ও অপশাসনের প্রতীক। এই নির্বাচন ভয় কাটানোর নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করেন। ভোট এলেই কখনও পা ভেঙে ফেলেন, কখনও অসুস্থ হয়ে পড়েন। কোনও না কোনও শারীরিক সমস্যার কথা তুলে ধরে তিনি সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। তবে এ বার সেই কৌশল কাজ করবে না।” তিনি SIR নিয়েও কটাক্ষ করার পাশাপাশি অমিত বলেন, “আমি মনে করি না এটা আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা রয়েছে। তৃণমূল কংগ্রেসের শাসনকালে বাঙালি অস্মিতাও নীচে নামতে নামতে পাতালে চলে গেছে।” তিনি এদিন রাষ্ট্রপতি হেনস্থা নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

অফিসার বদল নিয়ে সরাসরি অমিত

কিছুদিন আগেই নির্বাচন কমিশনার রাজ্যে প্রশাসনিক রদবদলের করেছিলেন, সেই নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ করেছিল, আর সেই প্রসঙ্গে অমিত শাহ জানিয়েছে, “নির্বাচন এলেই সারা দেশের যে কোনও রাজ্যে পুলিশ সহ নানা আধিকারিকদের রদবদল হয়। এটাই নিয়ম। বাংলায় একটু বেশি চোখে পড়ে কারণ এখানে বেশিরভাগ আধিকারিকরাই তৃণমূলের ক্যাডার হয়ে গেছেন। সেই কারণে কমিশন তাঁদের বদল করেছে। উল্লেখযোগ্য বিষয় হল অফিসারদের পরিবর্তন হয়েছে বলেই এ বার রামনবমীতে এই রাজ্যে হিংসা কম হয়েছে।’’ সমাজে মহিলা নিরাপত্তা নিয়েও মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছেন অমিত শাহ।

আরও পড়ুন: এদের ১০ লক্ষ টাকা, দুটি করে ঘর দেবে পশ্চিমবঙ্গ সরকার! হল বড় ঘোষণা

মহিলা নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহ এদিন বৈঠকে জানান, “ মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে শাস্তি পেতে হবে। কে অপরাধ করছে সেটা দেখা হয় না। আমাদের শাসন আছে, এমন সব রাজ্যেই এটা আমরা করে দেখিয়েছি। মহিলারা যাতে নিজেদের কথা বলতে পারেন, সেই পরিবেশ তৈরি করবে বিজেপি সরকার।” এছাড়াও এদিন কর্মসংস্থান প্রসঙ্গে মমতাকে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, ‘‘ নেতা, মন্ত্রীদের কাটমানি, সিন্ডিকেট, দুর্নীতির কারণে এ রাজ্যে শিল্প অন্ধকারে। তাই এখানে চাকরি নেই। কম রোজগার, কম বেতনের চাকরির কারণও সেই অনুপ্রবেশ। তবে ৬ মে রাজ্যে বিজেপি সরকার আসলে এই সব দুর্নীতি তুড়ি মেরে উড়িয়ে দেব।’’

Leave a Comment