সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? রেশন (Ration) পান সরকারের কাছ থেকে? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বাংলায় বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় চলছে প্রচার পর্ব। তবে এরই মাঝে এখন শোনা যাচ্ছে, নতুন মাস অর্থাৎ এপ্রিল থেকে কয়েক লক্ষ রেশন কার্ডধারীর নাম বাতিল হতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই নিয়ে রাজ্য সরকার অবধি খোদ আশঙ্কা প্রকাশ করেছে। চলুন বিশদে জেনে নেবেন।
এপ্রিল থেকে রেশন বন্ধ হবে ১২ লক্ষ গ্রাহকের?
আসলে কেন্দ্রের তরফে সম্প্রতি রেশনে খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা না মানলে কপালে দুঃখ আছে। বিশেষ করে বাংলার এখন ১২ লক্ষ রেশন গ্রাহকের কপালে শনি নাচছে। কার ওপর কোপ পড়তে পারে? সেই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে অনেকের। রেশন পেতে সকলকে KYC করতেই হবে। কেন্দ্রের খাদ্য ও ভোক্তা সুরক্ষা দফতর রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সরকার জানিয়েছে যে রেশন কার্ডে তালিকাভুক্ত প্রত্যেক সদস্যের জন্য তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। এর শেষ তারিখ হলো ৩১ মার্চ, ২০২৬। নির্ধারিত সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করতে ব্যর্থ হলে রেশন কার্ডের বৈধতা বাতিল হয়ে যেতে পারে এবং গণবন্টন ব্যবস্থা (পিডিএস)-এর অধীনে রেশন বিতরণ বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ লাগবে ৯০ মিনিট কম সময়! হাওড়ার ট্রেন সহ ৩৫টি এক্সপ্রেসের স্পিড বাড়াচ্ছে রেল
বিভিন্ন সূত্রে খবর, সারা দেশে সন্দেহজনক বা অযাচাইকৃত রেশন গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্য বেশ কিছুদিন ধরেই রাজ্যগুলিকে চাপ দেওয়া হচ্ছিল। কেন্দ্রীয় স্তরে বিভিন্ন দফতরের রিপোর্ট পর্যালোচনার পরই এই পদক্ষেপ জোরদার করা হয়েছে। অর্থাৎ হাতে মাত্র ৩ দিন, এর মধ্যে কাজ না করলে আর নাও মিলতে পারে খাদ্য সামগ্রী।
বিরাট অভিযোগ সরকারের
রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, বাংলার গরিব মানুষকে পেটে মারতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রের মোদী সরকার! এবার টার্গেট বাংলার লক্ষ লক্ষ রেশন গ্রাহক! ই-কেওয়াইসি যাচাইয়ের অজুহাতে এপ্রিল মাস থেকেই গরিব মানুষের ভরতুকির চাল-গম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। পছন্দমতো তথ্য না মিললেই কার্ড বাতিলের ষড়যন্ত্র চলছে। গোটা দেশে প্রায় ৮০ লক্ষ মানুষ এই কোপের মুখে।
An attack on the poorest of the poor is unfolding in broad daylight. Before elections, @BJP4India makes grand promises and sheds crocodile tears. Once the votes are cast, they kick the poor straight in the gut. This is exactly what will happen if they ever come to power in… pic.twitter.com/jUmnnPBe9l
— All India Trinamool Congress (@AITCofficial) March 28, 2026
সরকার আরও জানিয়েছে, একদিকে যখন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার নিজের ভাঁড়ার থেকে সাধারণ মানুষের অন্নের সংস্থান করছে, তখন বিজেপি ভরতুকি কমানোর অছিলায় মানুষের থালা থেকে খাবার কেড়ে নিতে চাইছে। নির্বাচনের মুখে বিজেপির স্বৈরাচারী রূপ প্রকাশ্যে চলে এসেছে। যেই বাংলা বিদ্বেষীরা বাংলার লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে চায়, তাদের উৎখাত করেই ক্ষান্ত হব আমরা!