=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তালসারিতে মৃত্যু, আজ তমলুকে রাহুল ব্যানার্জির দেহর ময়নাতদন্ত, প্রকাশ্যে বহু তথ্য

প্রীতি পোদ্দার, কলকাতা: মাত্র ৪৩ বছর বয়সে থেমে গেল প্রতিভাবান অভিনেতার জীবন, তালসারিতে রবিবার শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল রাহুলের (Rahul Arunoday Banerjee)। গতকাল রাতেই তাঁর দেহ তমলুক মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, জানা গিয়েছে আজ, সোমবার তমলুকে তাঁর দেহের ময়নাতদন্ত হবে। তখনই অভিনেতার মৃত্যুর সঠিক কারণ (Rahul Arunoday Banerjee Death) জানা যাবে। এদিকে অভিনেতার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, গতকাল, দিঘা সংলগ্ন উড়িশ্যার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ শোনা যাচ্ছে, তালসারির সমুদ্রের খানিকটা ভিতরের দিকে একটি চরে শ্যুটিং হচ্ছিল৷ পরিচালক শুভাশিস মণ্ডলের কথায়, বিকেল প্রায় ৫টা নাগাদ তালসারি সৈকতে শুটিং চলছিল। জলের ধারে, গোড়ালি সমান জলে দাঁড়িয়ে সংলাপ বলার কথা ছিল রাহুল ও শ্বেতার। কিন্তু সেই নির্ধারিত সীমার বাইরে হঠাৎই সমুদ্রের দিকে এগোতে শুরু করেন রাহুল। ইউনিটের তরফে বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি এগোতেই থাকেন, এমনটাই জানিয়েছেন শুভাশিস।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়

পরিচালক জানান, বারণ করা সত্ত্বেও রাহুল শ্বেতার হাত ধরে এগোতে এগোতে ধীরে ধীরে কোমর সমান জলে পৌঁছে যান। শেষে পরিস্থিতি বিপজ্জনক বুঝে ইউনিটের কয়েকজন সদস্য, যাঁরা সাঁতার জানতেন, তাঁরা এগিয়ে যান। আশপাশে থাকা ছোট নৌকোগুলিও সতর্ক হয়ে কাছে আসতে শুরু করে। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাহুল। জলে ডুবে যেতে থাকেন, বেশ কিছু জল গিলেও ফেলেন রাহুল। তড়িঘড়ি তাঁকে টেনে পাড়ে তোলা হয়েছিল আর তখনও তাঁর জ্ঞান ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সোমবার দুপুরেই অভিনেতার মরদেহ আনা হবে

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার রাতেই দিঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য তমলুক মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছিল প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃতদেহ। প্রথমে কথা ছিল সেখানেই রাহুলের দেহের ময়নাতদন্ত হবে৷ তারপরে তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে৷ কিন্তু পরে ঠিক হয় ময়নাতদন্ত করা হবে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও৷ জানা গিয়েছে, আজ সোমবার দুপুরেই বাড়িতে নিয়ে আসা হবে অভিনেতার মরদেহ। খবর পেয়েই গতকাল রাতে সহকর্মী ও বন্ধুরা বাড়িতে চলে যান। এইভাবে হঠাৎ করে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।

আরও পড়ুন: হিমালয়ের কোলে এক অচেনা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই তিন অফবিট

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

রাহুলের এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।” অন্যদিকে দিঘা হাসপাতালের মর্গ থেকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। তবে ঠিক কী কারণে মৃত্যু, চোরাবালিতে আটকে তলিয়ে গিয়ে, নাকি অন্য কোনও কারণে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তা জানতে পারবে পুলিশ।

Leave a Comment