=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর আবহেই দাম বাড়তে পারে এই ৩ শেয়ারের, বললেন মতিলালের বিশেষজ্ঞ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত সপ্তাহে লাফিয়ে ছিল ভারতীয় শেয়ারবাজার (Stock Market)। বেড়েছিল একাধিক শেয়ারের দাম। তবে আগামীকাল অর্থাৎ সোমবার বাজার খোলার পর কী হবে সেটা জানেন না কোনও বিনিয়োগকারীরাই। কোন শেয়ারে বিনিয়োগ করাটা ঠিক হবে আর কোন শেয়ারে নয়, সেটা বলতে পারবেন একমাত্র বিশেষজ্ঞরাই। এবার তারাই বেছে দিলেন তিনটি স্টক। যেগুলির দাম আগামীকাল থেকে অর্থাৎ পুজোর আবহেই বাড়তে পারে। মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর বিশেষজ্ঞ চন্দন তাপারিয়া সহ আরও কয়েকজন বিশেষজ্ঞ মূলত তিনটি স্টক নিয়ে বেশ আশাবাদী।

এই তিন স্টকের দাম বাড়তে পারে

সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে ব্যাপক উত্থান পতন লক্ষ্য করা গেছে। সে কারণেই সহজে যেকোনও শেয়ারে বিনিয়োগ করার আগে ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। আগামীকাল শেয়ারবাজার খোলার পর কোন শেয়ারে বিনিয়োগ করা ঠিক হবে তা নিয়ে একেবারে ঘেটে রয়েছেন তাঁরা। সেই কাজটাই একটু সহজ করে দিল মতিলাল ওসওয়াল। এই ব্রোকারেজ ফার্মটির বিশেষজ্ঞ চন্দনবাবু একেবারে খোলাখুলি জানালেন, মূলত তিনটি শেয়ারের দাম আগামীকাল থেকেই বাড়তে পারে।

ওই বিশেষজ্ঞ যে স্টক তিনটি বেছে দিয়েছেন তার মধ্যে প্রথমেই রয়েছে আইটি খাতের এমফাসিস। এছাড়াও প্রতিরক্ষা খাতের শেয়ার HCL বা হিন্দুস্থান অ্যারোনটিক্স এবং হোটেল খাতের ইন্ডিয়ান হোটেলস সংস্থাটির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চন্দন। তাঁর বক্তব্য, আগামী দিনে এই তিন শেয়ারের দাম বাড়তে পারে। সবচেয়ে বড় কথা সোমবারই এই তিন শেয়ারের দামে বদল আসতে পারে!

আরও পড়ুন: টাইগার শ্রফের উপর হামলার কারণ সলমান খান, দায় নিয়ে যা বলল লরেন্স গ্যাং

বলে রাখি, শেষ বারের মতো এমফাসিসের শেয়ারের দাম 2500 টাকায় বন্ধ হলেও ওই বিশেষজ্ঞ মনে করছেন আগামী দিনে এর দাম 2650 টাকা হয়ে যেতে পারে। তাঁর মতে, সাম্প্রতিক পতনের পর এই সংস্থার শেয়ার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। এর পাশাপাশি HCL এর শেয়ারের দাম এক ধাক্কায় 5260 টাকা হয়ে যেতে পারে বলেই মনে করছেন চন্দন বাবু এবং সবশেষে তিন নম্বর শেয়ার ইন্ডিয়ান হোটেলস কোম্পানির দাম 815 টাকা হবে বলেই মনে করছেন মতিলালের বিশেষজ্ঞ। 

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment