শ্বাসনালীর মধ্যে বালি, ফুসফুস ফুলে ঢোল! রাহুলের ময়নাতদন্তে ভয়ঙ্কর রিপোর্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: টলিউড জগতের সবথেকে কালিমালিপ্ত দিন ছিল গত রবিবার। তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee)। জলে ডুবে প্রাণ হারিয়েছেন অভিনেতা। আজ অর্থাৎ সোমবার তাঁর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। জানা যাচ্ছে, তাঁর ফুসফুস নাকি ফুলে ঢোল হয়ে গিয়েছিল, এমনকি শ্বাসনালীর ভিতরে বালি জমে গিয়েছিল। আর কী কী উঠে এল রিপোর্টে?

ভয়াবহ রিপোর্ট ময়নাতদন্তের

গতকাল অভিনেতার প্রয়াণের পর আজ তাঁর দেহ পোস্টমর্টেম করা হয়। রিপোর্ট অনুযায়ী, তাঁর ফুসফুসের অবস্থা স্বাভাবিক ছিল না। এমনকি ফুসফুস এবং শ্বাসনালীতে প্রচুর পরিমাণ জল আর বালি ঢুকে গিয়েছিল। যার কারণে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ ফুলে গিয়েছিল ফুসফুস। এমনকি খাদ্যনালির গভীরেও বালি ঢুকে গিয়েছিল বলে উঠে আসছে রিপোর্টে। চিকিৎসকরা বলছেন, অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে, এক ঘণ্টার বেশি সময় ধরে তিনি নাকি জলের তলায় ছিলেন! আর তাঁকে নাকি উদ্ধারি করা হয়নি। পাশাপাশি মৃত্যুর আগে শরীরে কোনও অ্যালকোহল বা অন্য কোনও পদার্থের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই ভিসারা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসলেই সবটা জানা যাবে।

আরও পড়ুন: নতুন মাইলফলক ভারতীয় রেলের, চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত মালগাড়ি

উল্লেখ্য, গতকাল ‘ভোলেবাবা পার করেগা’ নামক ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন অভিনেতা এবং অভিনেত্রীরা। সারাদিন ধরে চলে শুটিং। দুপুরের পর শুটিং শেষে হালকা মেজাজে ছিলেন টলিউড তারকারা। এমনকি হাঁটুজলে শুটিং হয় বলেই খবর। কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর রাহুল এবং তাঁর সহ অভিনেত্রী শ্বেতা নাকি কিছুটা জলের দিকে এগিয়ে যান। তবে সেখানে জলের গভীরতা এতটাই বেশি ছিল যে ঢেউয়ের ধাক্কায় অভিনেত্রী শ্বেতা প্রথমে পড়ে যান। তারপর তাঁকে সামাল দিতে গিয়ে পড়ে যান রাহুল। এমতাবস্থায় নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনরা প্রথমে শ্বেতাকে বোটে তুলেছিলেন। তারপর রাহুলকেও উদ্ধার করা হয়। কিন্তু তিনি অনেকটাই জল খেয়ে নিয়েছিলেন এবং স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যদিও শুটিং স্পটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে নেটিজেনরা। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment