=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরও শক্তি বাড়াল নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৪ জেলায় প্রবল দুর্যোগ, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ দফায় দফায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। নিম্নচাপের দাপটে রীতিমতো মাথায় হাত সাধারণ মানুষের। একটানা বৃষ্টিতে রীতিমতো জলের তলায় চলে গিয়েছে তিলোত্তমা সহ একের পর এক জায়গা। আপাতত এই বৃষ্টি চলবে বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। তা ছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। সব মিলিয়ে হাল বেহাল হয়ে গিয়েছে সমগ্র বাংলার। আজ বুধবারও দুর্যোগ চলবে বাংলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ বুধবারও তার ব্যতিক্রম ঘটবে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির দাপট চলবে। এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এদিন বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৩৫ থেকে সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল, উত্তর বঙ্গোপসাগর বেশি উত্তাল হওয়ার সম্ভাবনা। ফলে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করেছে।

 

 

Leave a Comment