=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘স্ত্রীকে বিজেপি প্রার্থী করতে হবে, তাই..’, নাম না করে বিস্ফোরক কুণাল, নিশানায় কি সুদীপ বন্দ্যোপাধ্যায়?

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের শিবির বদল নিয়ে তৃণমূল অন্দরে চলছে জোর চর্চা। নাম না করেই বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিকে পোস্টের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Kunal Ghosh Slams Sudip Bandyopadhyay) সম্পর্ক ক্ষোভ উগরে দিয়েছেন কুণাল। যদিও তিনি পোস্টের শেষে ‘সব চরিত্র কাল্পনিক’ লিখেছেন। তাই স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল শুরু হল রাজনৈতিক অন্দরে।

চাঞ্চল্যকর পোস্ট কুণাল ঘোষের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ বুধবার কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি চাঞ্চল্যকর পোস্ট করেছিলেন। যেখানে তিনি কারোর নাম না করে লিখেছিলেন যে, “বেইমানির সব সীমা পার করে যাচ্ছেন কিছু নরকের কীট। স্ত্রীকে নিয়ে দিল্লির দরবারে। পরের লোকসভায় স্ত্রীকে বিজেপি প্রার্থী করতে হবে। এখন এখানে ওঁর অনুগামীদের পুরভোটে টিকিট দিতে হবে। আর লক্ষ্মীপুজোয় বাড়িতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। নির্লজ্জ বেহায়া গদ্দার লোভী সুবিধাবাদী চক্রান্তকারী। ** সব চরিত্র কাল্পনিক।” অনেকের দাবি এই মন্তব্যের মাধ্যমে তিনি আসলে NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেছেন। তবে শুধু তিনি নন, এদিন যে কুণাল ঘোষ নয়না বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন সেটা অনেকেই আন্দাজ করেছেন।

নয়নাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

কিছুদিন আগেই স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘আমার স্ত্রী নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা আছে। সে ওই দলেই আছে। নয়নার কাজের পরিধিটা সম্পূর্ণ ভাবেই চৌরঙ্গী বিধানসভাকে কেন্দ্র করে। আমি যখন অমিত শাহ এবং নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি, একাধিকবার, একবার নয়নাও সঙ্গে ছিল। যার কাজের পরিধি একটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক, সেটা আমার কাছে খুব বেশি মাথাব্যথার কারণ না। ও ওখানে থাকবে কিনা সেটা আমি সম্পূর্ণভাবে ওর অভিমতের উপরেই ছেড়ে দিয়েছি। তবে সম্প্রতি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাপ-আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে। সেটা ওর প্রশাসনিক কাজের জন্যে হতে পারে।”

আরও পড়ুন: ঋতব্রত তৃণমূলে ফের ভাঙন! পদত্যাগ করলেন আরও এক সদস্য

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতার হাত ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে, স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় থেকে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যখন দিল্লিতে গিয়ে বারবার এনডিএ-র বৈঠকে যোগ দিয়েছিলেন সুদীপ, সেইসময় মমতার সঙ্গে রাস্তায় নেমে মিছিলে হেঁটেছিলেন নয়না। কিন্তু এবার কুণাল ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি নয়নাও মমতার হাত ছাড়তে চলেছেন?

Leave a Comment