=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানে দিনে দুপুরে অজানা আততায়ীর গুলিতে খতম ‘ভারতের শত্রু’ লস্কর কমান্ডার ইমরান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের পাকিস্তানে (Pakistan) নিহত আরও এক লস্কর (Lashkar-e-Taiba) জঙ্গি। এবার সরাসরি লস্কর কমান্ডারকে গুলি করে হত্যা করা হল পশ্চিমের দেশে। জানা যাচ্ছে, নিহত ওই সন্ত্রাসীর নাম ইমরান। বাড়ি থেকে বেরোনোর পরই ওই লস্কর জঙ্গিকে লক্ষ্য করে গুলি করে এক অজানা আততায়ী। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ‘ভারতের শত্রু’ লস্কর কমান্ডারের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই ঘটনায় নতুন করে উঠতে শুরু করেছে প্রশ্ন।

লস্কর কমান্ডারকে মারল কে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক কমপ্লেক্সের ভেতর থেকে মোটরবাইক নিয়ে বেরোচ্ছে ইমরান। ঠিক সেই সময় সাদা কাপড় দিয়ে মুখ ঢাকা এক যুবক দ্রুত তাঁর দিকে ছুটে যায়। ওই লস্কর কমান্ডারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় সে। ক্রমাগত গুলির আঘাতে মোটরবাইক নিয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই জঙ্গি। পরবর্তীতে সেখানেই মৃত্যু হয় ওই লস্কর কমান্ডারের।

ভাইরাল ওই ভিডিওটিতে ইমরানকে গুলি করতে থাকা সাদা পোশাক পরিহিত ব্যক্তিকে দেখে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ভিডিওটি একেবারে স্পষ্ট দেখা গিয়েছে, অজানা ওই দুষ্কৃতি ইমরানকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর পর সেখান থেকে সরে গেলেও ফিরে এসে আরও কয়েক দফা গুলি করে ওই লস্কর জঙ্গির মৃত্যু নিশ্চিত করে চম্পট দেয় দুষ্কৃতী। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।

 

আরও পড়ুন: ‘বৈভবের আত্মবিশ্বাস চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে’ টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে নিশানা করলেন শ্রীকান্ত

উল্লেখ্য, 2008 সালে মুম্বইয়ের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল 166 জন নিরীহ মানুষের। সেই হামলার সাথে যুক্ত ছিল পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে বারবার পাকিস্তানের বুকে অজানা বন্দুকবাজদের গুলিতে প্রাণ ঝরেছে লস্করের সন্ত্রাসীদের। তবে ঠিক কে বা কারা এই ধরনের হামলার সাথে যুক্ত তা এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পাক সরকার।

Leave a Comment