=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বান্ধবীকে মার্সিডিজ উপহার হার্দিক পান্ডিয়ার, দাম জানলে চমকে যাবেন!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই আজকাল বেশি আলোচনায় থাকছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় তারকার প্রেম পর্ব নিয়ে যথেষ্ট কৌতুহলী নেট নাগরিকরাও। সম্প্রতি শোনা গিয়েছিল, নিজের প্রাক্তন স্ত্রীকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। এবার শোনা যাচ্ছে, নিজের বর্তমান বান্ধবী মাহিকা শর্মাকে কোটি টাকার মার্সিডিজ উপহার দিলেন হার্দিক।

হার্দিকের প্রেমিকার গাড়ির দাম কত?

গতকাল অর্থাৎ রবিবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে ডুবিয়ে দিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার দল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই সাফল্যের মাঝেই এবার উঠে এলো হার্দিকের গাড়ি উপহার দেওয়ার খবর। শোনা যাচ্ছে, নিজের প্রেমিকা মাহিকাকে 1 কোটি 70 লাখ টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস গাড়ি উপহার দিয়েছেন পান্ডিয়া।

বলাই বাহুল্য, ভারতে সদ্য লঞ্চ হয়েছে এই বিলাসবহুল গাড়িটি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। আর হার্দিক পান্ডিয়া তো ট্রেন্ড এ গা ভাসানো মানুষ। হয়তো সে কারণেই নিজের প্রেমিকাকে জনপ্রিয় গাড়িটি উপহার দিয়ে সকলকে চমকে দিলেন ভারতীয় তারকা, এমনটাই মনে করছেন নেট নাগরিকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তারকার বান্ধবীকে উপহার দেওয়ার মুহূর্ত নিয়ে চলছে দেদার আলোচনা। যদিও বিলাসবহুল গাড়ি কিনে নিজের সখ পূরণ করা হার্দিকের নতুন অভ্যাস নয়। ভারতীয় তারকার গ্যারাজে ঢু মারলে জানা যাবে তাঁর কাছে ঠিক কত ধরনের বিলাসবহুল গাড়ির কালেকশন আছে।

অবশ্যই পড়ুন: ‘দল অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে’ ব্রাত্য বসুর মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

উল্লেখ্য, টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিজেকেও একটি গাড়ি উপহার দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেটার ঘরে তুলেছিলেন ব্র্যান্ড নিউ ফেরারি 12 সিলিড্রি। সাধারণত এটি একটি লাক্সারি স্পোর্টস কার। আসলে ভারতীয় ক্রিকেটারের স্পোর্টস কারের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে। সে কথা আজকের দিনে জানতে বাকি নেই কারোই। ফেরারির এই গাড়িটির মূল্য আজকের বাজারে প্রায় 12 কোটি টাকা।

Leave a Comment