=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL দিয়েই কামব্যাক, ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে পারেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) থেকে সরাসরি জাতীয় দলে ফিরতে চান তিনি। সেই মতোই নিজেকে তৈরি করছেন একসময় টিম ইন্ডিয়ার নিয়মিত সৈনিক শার্দুল ঠাকুর। ঘরোয়া ক্রিকেটে এই প্লেয়ারের জুড়ি মেলা ভার। গতকাল কলকাতার বিরুদ্ধে মাঠে নেমে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলেছিলেন তিনি। অনেকেই মনে করছেন, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের জাত চিনিয়ে আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য হয়তো টিম ইন্ডিয়ায় ডাক পেতে পারেন এই তারকা ক্রিকেটার।

2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগ্রহী ঠাকুর

গতবছর এক সাক্ষাৎকারে ভারতের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ওই সাক্ষাৎকারে ঠাকুরকে বলতে চলে গিয়েছিল, তিনি একজন ফার্স্ট বোলিং অলরাউন্ডার হিসেবে টিম ইন্ডিয়ায় 4 নম্বর পজিশনে খেলতে চান। বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছেন ঠাকুর। অনেকেই মনে করেন, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার জাতীয় দলে ফেরার জন্য উপযুক্ত।

ক্রিকেট মহলের অনেকেই বলছেন, এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে মুম্বইয়ের হয়ে একেবারে ঝড় তুলে দেবেন তিনি। কলকাতার বিরুদ্ধে 3 উইকেট নিয়ে সেই যাত্রার সূত্রপাত করেছেন এই ভারতীয় অলরাউন্ডার। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, নিজেকে ওয়ানডে বিশ্বকাপে দেখতে যথেষ্ট পরিশ্রম করছেন শার্দুল ঠাকুর। শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে তিনি সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেলে খুব একটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

অবশ্যই পড়ুন: হার মানাবে ট্রেনকেও, চালু হল কলকাতা থেকে পাটনা অত্যাধুনিক বাস, জানুন রুট

উল্লেখ্য, এর আগে শেষবারের মতো 2023 একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ঠাকুর। আর এরপর থেকেই সাদা বলের ক্রিকেটে ভারতের জার্সিতে আর দেখা যায়নি এই প্লেয়ারকে। মাঝে বল এবং ব্যাট উভয় ক্ষেত্রে নিজেকে প্রমাণ করা সত্ত্বেও জাতীয় শিবিরে ডাক পাননি এই খেলোয়াড়। তবে 2026 IPL এর পরিশ্রম হয়তো প্লেয়ারের অপেক্ষায় দাড়ি টানতে পারে।

Leave a Comment