=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১ লাখ রেখে মিলেছে ১.২৬ কোটি, শেয়ার মার্কেটে ঝড় তুলেছে এই স্টক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অস্থিরতা শেয়ার মার্কেটে একেবারে সরাসরি প্রভাব ফেলেছে (Multibagger Stock)। সাম্প্রতিক সময়ে চাঙ্গা হয়ে ওঠা স্টকও একেবারে হুরমুড়িয়ে তলানিতে নেমেছে। জলে গিয়েছে বহু বিনিয়োগকারীর কষ্টার্জিত অর্থ। তবে শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও এমন কিছু স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিয়েছে। শেয়ার বাজারের পোশাকি ভাষায় যাদের বলা হয় মাল্টিব্যাগার স্টক। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় তেমনই একটি স্টক। যা 1 লাখ টাকাকে 1 কোটি 26 লাখ টাকা বানিয়েছে।

1 লাখ টাকা রেখে মিলেছে 1.26 কোটি টাকা

দেশের নবরত্ন সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। এই সংস্থা স্টকগুলির দাম সাম্প্রতিক বছরে একেবারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বলাই বাহুল্য, 2015 সালের 27 মার্চ এই সংস্থার একটি স্টকের দাম ছিল 31 টাকা 33 পয়সা। সেই সময় যদি কেউ ভরসা করে এই সংস্থার স্টকে মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতো 1 কোটি 26 লাখ টাকায়।

না বললেই নয়, গতকাল অর্থাৎ 30 মার্চ এই সংস্থার একটি স্টক এর দাম ছিল 400 টাকা 65 পয়সা। যদিও আজ অর্থাৎ মার্চ মাসের শেষ দিন সেই দাম কিছুটা বেড়ে 401 টাকা 60 পয়সা হয়েছে। অভিজ্ঞ বিনিয়োগকারীদের অনেকেরই দাবি, শেয়ার বাজারের খারাপ সময়ের মধ্যেও এই স্টক আগামীতে বড় রিটার্ন দিতে পারে।

অবশ্যই পড়ুন: IPL 2026-র চ্যাম্পিয়ন হবে কে? কোন চার দল উঠবে প্লে অফে? জানিয়ে দিলেন তিনি

প্রসঙ্গত, গত 17 মার্চের পর 1660 কোটি টাকার একটি অতিরিক্ত অর্ডার পেয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই নতুন অর্ডারের কথা ঘোষণা করা মাত্রই এই সংস্থার স্টকের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের দাবি, আগামীতেও এই সংস্থা বহু অর্ডার পাবে। যার প্রভাব সরাসরি পড়বে এর স্টকের উপর। ভবিষ্যতে এর দাম অনেকটা বেড়ে যাওয়ার আগে এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment