7000mAh ব্যাটারি, দারুণ লুক ও পারফরমেন্স! লঞ্চ হল Realme-র বাজেট স্মার্টফোন

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, রিয়েলমি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে থাইল্যান্ডের বাজারে লঞ্চ করেছে কোম্পানির নতুন 5G স্মার্টফোন Realme C100 5G। শক্তিশালী ব্যাটারি থেকে শুরু করে গেমিং ফ্রেন্ডলি ডিসপ্লে এবং আধুনিক এআই ফিচার্সের মেলবন্ধনে এই ফোনটি যে টেকপ্রেমীদের কাছে আকর্ষণীয় হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সবথেকে বড় ব্যাপার, ভারতের বাজারে এই ফোনটি 20 হাজার টাকার মধ্যেই লঞ্চ হতে পারে।

ব্যাটারি এবং চার্জিং

Realme C100 5G ফোনটির সবথেকে বড় আকর্ষণ হল এর বিরাট 7000mAh এর ব্যাটারি। কোম্পানি দাবী করছে, একবার ফুল চার্জ দিলেই ফোনটি 19 ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিং করতে দেবে। এমনকি ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। পাশাপাশি এতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং এর সুবিধাও থাকছে। আর কোম্পানি 6 বছরের দীর্ঘ ব্যাটারি হেলথ গ্যারান্টি দিচ্ছে, যা এই বাজেটের মধ্যে সত্যিই বিরল।

ডিসপ্লে এবং পারফরমেন্স

গেমার বা কনটেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে এই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত এক ডিসপ্লে। হ্যাঁ, ফোনটিতে পাওয়া যাচ্ছে 6.8 ইঞ্চির একটি HD+ LCD স্ক্রিন, যার সঙ্গে আবার 144Hz রিফ্রেশ রেট রয়েছে। এর ফলে ভিডিও কল করা বা গেম খেলায় কোনও রকম সমস্যা হবে না। এমনকি শক্তিশালী পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 Octa-core প্রসেসর। আর ফোনটি যাতে গরম না হয়, তার জন্য 5300 বর্গমিমি এয়ার ভিসি কুলিং প্রযুক্তিও দেওয়া রয়েছে এতে।

ক্যামেরা ও সফটওয়্যার

ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনটিতে হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে একটি এআই লেন্স থাকছে। আর সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এদিকে ফোনটি লেটেস্ট Android 16 ভিত্তিক Realme UI 7.0 ভার্সনে চলছে। আর এতে গুগল জেমিনি সহ একাধিক স্মার্ট এআই ফিচার যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ‘তৃণমূলের হয়েই কাজ করি’ মমতার কপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেফতার ৩

প্রসঙ্গত, ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে রয়েছে IP64 রেটিং। আর থাইল্যান্ডে ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যেগুলির মধ্যে একটির RAM 4GB এবং আরেকটি 6GB। আর ফোনটি থাইল্যান্ডের বাজারে 6998 থাই ভাট দামে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় মোটামুটি 19,900 টাকার কাছাকাছি। পাশাপাশি ফোনটি ব্লুমিং পার্পল এবং স্প্রাউটিং গ্রিন এই দুই আকর্ষণীয় রংয়ের ভেরিয়েন্টে বাজারে এসেছে।

Leave a Comment