=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩-৪ ঘন্টায় পৌঁছে যাবেন NJP! পাত্তা পাবে না বন্দে ভারত, এমনই ট্রেন তৈরি করছে রেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। এই সেমি হাই স্পিড ট্রেন চালু হওয়ার পর থেকেই দেশবাসীর মনে জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন বলতে গেলে নাম আসে বন্দে ভারতেরই। খাতায় কলমে গতিবেগ 180 কিলোমিটার হলেও ট্র্যাকে 160 কিমিতেই ছোটে এই ট্রেন। তবে এবার বন্দে ভারতকে পাশ কাটিয়ে আরও বড় পরিকল্পনা ভারতীয় রেলের। জানা যাচ্ছে, রেল এমন দুটি ট্রেন আনতে চলেছে যা গতির নিরিখে হার মানাবে বন্দে ভারতকেও।

220 কিমি গতিতে ছুটবে এই ট্রেন

রেলমন্ত্রক সূত্রে খবর, মূলত দুটি বিশেষ ট্রেন তৈরির পরিকল্পনা করছে তারা। এই জোড়া ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় 220 কিলোমিটার। আসলে দেশের বর্তমান সর্বোচ্চ গতির ট্রেন বন্দে ভারতকে টেক্কা দিতেই এই নতুন দুই ট্রেন চালু করার পরিকল্পনা করছে রেল।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলের নতুন দুই ট্রেনের কাজ ইতিমধ্যেই চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুরু হয়ে গিয়েছে। এখানেই তৈরি হবে ট্রেনের কামরা থেকে শুরু করে ইঞ্জিন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, দুটি নতুন ট্রেন তৈরির জন্য ইতিমধ্যেই ওই ফ্যাক্টরিকে চিঠি দিয়েছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, রেলওয়ে বোর্ডের তরফেও দুটি ট্রেন তৈরি করার অর্ডার পেয়েছে চেন্নাইয়ের ফ্যাক্টরি।

রেল সূত্রে খবর, বন্দে ভারতকে টেক্কা দিতে যে দুটি উচ্চগতির ট্রেন তৈরি করা হচ্ছে সেই ট্রেনগুলিতে 16টি করে কামরা থাকবে। একই সাথে এই ট্রেনের গোটা কাঠামো স্টিল দ্বারা তৈরি করা হবে। থাকবে LHB কোচ। এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 220 কিলোমিটার হলেও এর সর্বাধিক অপারেটিং স্পিড অর্থাৎ ঘন্টায় 200 কিলোমিটার গতিতেই ছুটতে পারবে এই ট্রেন। হিসেব করে দেখতে গেলে, এই ট্রেনের গতি যা তাতে ৩-৪ ঘন্টায় কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে NJP। তাতে পাত্তা পাবে না বন্দে ভারত!

অবশ্যই পড়ুন: কমবে দুর্ঘটনা, সফর হবে আরও আরামদায়ক! এবার ট্র্যাকে ঐতিহাসিক বদল আনছে রেল

প্রসঙ্গত, ভারতীয় রেল সূত্রে খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ইতিমধ্যেই দুটি বিশেষ ট্রেনের কাজ শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে 2027 সালের শেষের দিকে অথবা 2028 সালের মধ্যেই এই ট্রেন দুটি তৈরি হয়ে যাবে। পরবর্তীতে ধাপে ধাপে প্রয়োজনীয় পরীক্ষার মধ্যে দিয়ে ট্রেন দুটিকে ট্রাকে তুলবে রেল।

Leave a Comment