=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বারাসাত টু সেক্টর V ৪৯ টাকা! কলকাতায় শুরু নতুন শাটল বাস পরিষেবা, জানুন ভাড়া ও রুট

সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা (Kolkata) সহ দেশের বেশ কিছু শহরে বন্ধ হয়েছে Uber Shuttle বাস পরিষেবা। এদিকে আচমকা এই বাস পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বহু অফিস যাত্রী। বিকল্প না পেয়ে ঘেমে নেয়ে, ভিড় বাস, মেট্রো ঠেলে এখন সকলকে অফিস যেতে হচ্ছে। এক কথায় সুখের দিন শেষ হয়ে গিয়েছে। আপনিও কি Uber Shuttle বাসে করে রোজ অফিস যেতেন? পরিষেবা বন্ধ হওয়ার জেরে সমস্যায় পড়েছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কলকাতায় হয়েছে নতুন শাটল পরিষেবা (Kolkata Shuttle Bus)। চলুন রুট ও ভাড়া সম্পর্কে জেনে নেবেন।

কলকাতায় শুরু নতুন শাটল বাস পরিষেবা

Uber Shuttle বাস পরিষেবা বন্ধ হওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। কিন্তু আর চিন্তা নেই, কারণ শহরে শুরু হয়ে গিয়েছে একটি নতুন শাটল বাস পরিষেবা। CityFlo নামের এক বেসরকারি সংস্থা এই বাস পরিষেবাটি চালু করেছে। ইতিমধ্যে বেশ কিছু রুটে এই বাস পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। আপনিও কি নতুন বাসে করে অফিসে যেতে চান? তাহলে রুট জেনে নিন।

CityFlo শাটল বাসের রুট কী?

জানা গিয়েছে, বারাসত-হাতিশালা, বারাকপুর-হাতিশালা, ডানলপ-হাতিশালা, শ্রীরামপুর-হাতিশালা, রানিকুঠি-হাতিশালা, ঠাকুরপুকুর-হাতিশালা, বিজয়গড়-হাতিশালা, বজবজ-নিউ টাউন, বালি-সেক্টর ৫, বারাসত-সেক্টর ৫, বারাকপুর-সেক্টর ৫, ডানলপ-সেক্টর ৫, নৈহাটি-সেক্টর ৫, শ্রীরামপুর-সেক্টর ৫ রুটে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

এছাড়াও সোনারপুর-নিউ টাউন, বারুইপুর-নিউ টাউন, রানিকুঠি-নিউ টাউন, জোকা-নিউ টাউন, ঠাকুরপুকুর-নিউ টাউন, পর্নশ্রী- নিউ টাউন, বিজয়গড়- নিউ টাউন, বালি- হাতিশালা, পর্নশ্রী-হাতিশালা, গ্রিনফিল্ড-নিউ টাউনে নতুন শাটল বাস পরিষেবা শুরু হয়েছে। বেজায় খুশি নিত্য অফিস যাত্রীরাও।

ভাড়া কত?

এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভাড়া সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, কেউ যদি বারাসত থেকে সেক্টর ৫ রুটে অফিস টাইমে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া রয়েছে ২০০ টাকার আশেপাশে। তবে একটি চমক রয়েছে। কেউ যদি প্রথমবারের মতো যাত্রা করে তাহলে তাঁকে পে করতে হবে মাত্র ৪৯ টাকা। কিছু অফার অনুযায়ী, বারাসত থেকে সেক্টর ৫ রুটে পাঁচ দিনের জন্য মোট ভাড়া পড়বে ৭৯৫ টাকা।

Leave a Comment