=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঝড় বৃষ্টি অতীত, বাড়বে গরম! সতর্কতা দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শুরুতে কালবৈশাখীর দাপট যেন মাতিয়ে রেখেছিল রাজ্যবাসীকে। সঙ্গে ছিল তুমুল বৃষ্টি, এক লহমায় কমে গিয়েছিল তাপমাত্রা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এপ্রিলের রাতে চাদর গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছিল। তবে এবার সেই দুর্যোগ কাটল। দক্ষিণবঙ্গে (South Bengal) এবার ধীরে ধীরে বাড়তে চলেছে গরম এবং কড়া রোদের দাপট। ইতিমধ্যেই আগামী কয়েকদিনের (Weather Tomorrow) মধ্যে গরমের দাপটের জেরে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তাপমাত্রা বাড়বে রাজ্যে

গত কয়েকদিন ধরে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা থাকায় গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। বিকেল হলেই কালবৈশাখীর দর্শন পাওয়া ছিল বাঁধাধরা। তবে সেই দুর্যোগ অবশেষে কাটল। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া শুরু হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়বে বেশ। সোমবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার, সকাল থেকেই মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। কোথাও কালো মেঘের দেখা মিলবে না। এমনকি বেলা বাড়তেই হুড়মুড় করে বাড়বে তাপমাত্রা। তবে এখনই সেই সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। তবে তার পর থেকে চার দিনে তাপমাত্রা বাড়তে পারে পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত। পশ্চিমের জেলার দিকের তাপমাত্রাও ৩২-৩৪ ডিগ্রির মধ্যে থাকবে। তবে এখনই বৃষ্টির সংকেত নেই।

আরও পড়ুন: দেশের মানুষের কত আয়, কাকে টাকা পাঠাচ্ছে সব জানবে সরকার! শুরু হচ্ছে সার্ভে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। সেক্ষেত্রে হাওয়ার বেগ ৩০ থেকে ৪০ কিলোমিটারের বেশি হবে না। তবে রবিবারের পর থেকে উত্তরবঙ্গেও আর কোথাও আবহাওয়ার পরিবর্তন হবে। পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলিতেও।

Leave a Comment