=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাসে মিলবে মোটা টাকা! DA, অষ্টম পে কমিশনের আগে এই ভাতা বাড়াল কেন্দ্র সরকার

সহেলি মিত্র, কলকাতা: একদিকে যখন DA, অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে অপেক্ষা বাড়ছে, তখন অন্যদিকে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। একটি বিশেষ ভাতা এক লাফে অনেকটাই বৃদ্ধি করল সরকার। নিশ্চয়ই ভাবছেন কোন ভাতা? সরকার শিশু শিক্ষা ভাতা (CEA) বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, সরকার শিশু শিক্ষা ভাতা বৃদ্ধি করেছে। যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ডাক বিভাগ সম্প্রতি FAQs -এর মাধ্যমে এই ভাতা পরিশোধের নিয়মাবলী।

শিশু শিক্ষা ভাতা বৃদ্ধি করল সরকার

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীরা প্রতি মাসে ২,৮১২.৫ টাকা নির্দিষ্ট শিশু শিক্ষা ভাতা পাবেন। সন্তান যদি হোস্টেলে পড়াশোনা করে, তবে সে প্রতি মাসে ৮,৪৩৭.৫ টাকা হোস্টেল ভর্তুকি পাবে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে, খরচ বাড়ুক বা কমুক, কর্মচারী এই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। এছাড়াও, যখনই মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি পাবে, এই ভাতাও স্বয়ংক্রিয়ভাবে ২৫% বৃদ্ধি পাবে।

নিয়মগুলি মাথায় রাখা জরুরি

সরকার স্পষ্ট করেছে যে এই সুবিধাটি শুধুমাত্র কর্মচারীর দুই সন্তানই পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি কর্মচারী হন, তবে কেবল একজনই এই ভাতা দাবি করতে পারবেন। সন্তানকে অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে। অর্থবছর শেষ হওয়ার পর, বছরে একবারই এই অর্থ ফেরতের জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ এখনও মেলেনি টাকা! বাজেটে ঘোষিত ৪% DA না পেয়ে রেগে কাঁই শিক্ষকরা

নতুন শিক্ষানীতি (NEP-2020) কার্যকর হওয়ার কারণে কোনো পড়ুয়াকে যদি একই শ্রেণিতে পুনরাবৃত্তি করতে হয়, তবে সরকার এক্ষেত্রে একবারের জন্য বিশেষ ছাড় দিচ্ছে। এছাড়াও, এখন থেকে প্রথম শ্রেণির আগের তিনটি শ্রেণিতে (নার্সারি, এলকেজি, ইউকেজি) সিইএ প্রযোজ্য হবে। এই নিয়মটি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হয়েছে।

 

Leave a Comment