=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

Brezza থেকে Vitara, Wagon R! ২০২৬-এ একাধিক আপডেটেড গাড়ি আনছে মারুতি সুজুকি

সৌভিক মুখার্জী, কলকাতা: 2026 সালের শুরুতেই নিজেদের প্রথম ইলেকট্রিক এসইওভি e Vitara লঞ্চ করে সারা ফেলে দিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের রাস্তায় আরও চারটি নতুন মডেল নামানোর প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম এই গাড়ি নির্মাতা সংস্থা (Maruti Upcoming Car)। এর মধ্যে যেমন থাকছে জনপ্রিয় মডেলের ফেসলিফট, ঠিক তেমনই নতুন প্রযুক্তির ইলেকট্রিক এমপিভিও থাকবে। দেখে নিন 2026-এ মারুতির আপকামিং চারটি গাড়ির তালিকা।

Brezza Facelift

2022 সালের পর ব্রেজা মডেলটিতে সেরকম কোনও বদল আসেনি। কিন্তু 2026-এ নতুন অবতারে ফিরছে এই গাড়ি। এতে বাইরের দিকে থাকবে নতুন গ্রিল, রিডিজাইন করা বাম্পার এবং অত্যাধুনিক এলইডি হেডল্যাম্প ও টেল ল্যাম্প। এমনকি ভেতরে দেওয়া হবে 10.1 ইঞ্চির বড় টাচস্ক্রিন, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং একটি প্যানোরামিক সানরুফ। আর নতুন অ্যালয় হুইল গাড়িটিকে আরও প্রিমিয়াম লুক দেবে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

Wagon R Update

মধ্যবিত্তদের পছন্দের মধ্যে Wagon R কে আরও আপডেট করতে চলেছে মারুতি। ফিচার্সের দিক থেকে এবার নতুন রঙের বিকল্পের পাশাপাশি এতে যোগ করা হতে পারে টাইপ-সি পোর্ট। এমনকি সিএনজি ভেরিয়েন্টের জন্য মারুতি একটি নতুন আন্ডার বডি ট্যাংক প্রযুক্তি আনতে পারে এই গাড়িটিতে। যার ফলে ডিকিতে আগের থেকে অনেক বেশি জায়গা পাওয়া যাবে।

ইলেকট্রিক YMC

চলতি বছরের সবথেকে বড় চমক হতে চলেছে মারুতির প্রথম ইলেকট্রিক পারপাস ভেহিকেল। এটি e Vitara এর প্ল্যাটফর্মেই তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। ব্যাটারিতে দুটি অপশন থাকতে পারে। প্রথমত 48.8 kWh ব্যাটারি থাকবে, যার রেঞ্জ 400 কিলোমিটার। অন্যদিকে 61.1 kWh ব্যাটারি থাকবে, যার রেঞ্জ 500 কিলোমিটার। আর আগামী উৎসবের মরশুমে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ইস্তেহারে ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা বিজেপির, কারা পাবে জানুন

Grand Vitara Facelift

প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে Grand Vitara এর আর ফেসলিফট আনতে চলেছে মারুতি। এতে Level 2 ADAS এবং পাওয়ার টেল গেটের মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হতে পারে। এমনকি আরও বড় ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার এবং 10.1 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন থাকবে। আর ইঞ্জিনে বড় বদল না হলেও এর সিএনজি মডেলে বেশি বুট-স্পেসের সুবিধা মিলতে পারে।

Leave a Comment