=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাওড়ায় হাহাকার! একসঙ্গে বাতিল ভূরি ভূরি ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল ফের খারাপ খবর। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের (Howrah) যাত্রী হয়ে থাকেন তাহলে আজকেরেই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। হাতেগোনা কয়েকদিন বাকি, তারপরেই রয়েছে পয়েলা বৈশাখ। ছুটিতে অনেকেই ভাবছেন কোথাও ঘুরতে যাবেন। কিন্তু সেগুড়ে বালি। কারণ হাওড়া ডিভিশনে আজ শনিবার ১২ এপ্রিল বহু ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। একদিনেই বাতিল থাকবে ৪২টি ট্রেন। এরই সঙ্গে বহু ট্রেনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

হাওড়া ডিভিশনে ফের ট্রাফিক ব্লকের ঘোষণা রেলের

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত রক্ষণাবেক্ষণ কাজের জন্য, হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় আজ ১২ এপ্রিল রবিবার দিনের বেলায় ব্লক প্রয়োজন হবে। উত্তরপাড়া–কোন্নগর শাখায় ডাউন লাইনে দুপুর ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত, ভদ্রেশ্বর–শেওড়াফুলি শাখায় আপ লাইনে সকাল ১১:৪৫ থেকে দুপুর ২:৪৫ পর্যন্ত, ভদ্রেশ্বর–শিয়ালদহ (মেইন) শাখায় আপ লাইনে সকাল ১০:৪৫ থেকে দুপুর ১:৪৫ পর্যন্ত,হাওড়া–শেওড়াফুলি শাখায় ডাউন লাইনে সকাল ১০:২৫ থেকে দুপুর ১:২৫ পর্যন্ত,বৈদ্যবাটি–হুগলি শাখায় আপ লাইনে সকাল ১০:২৫ থেকে দুপুর ১:২৫ পর্যন্ত থাকবে।

এরইসঙ্গে পাল্লারোড–শক্তিগড় শাখায় ডাউন লাইনে সকাল ১০:১৫ থেকে দুপুর ১:১৫ পর্যন্ত, বর্ধমান–তালিত শাখায় ডাউন ১ লাইনে সকাল ৯:৫০ থেকে দুপুর ২:৫০ পর্যন্ত, নবদ্বীপধাম–পূর্বস্থলী শাখায় আপ লাইনে সকাল ১১:০৫ থেকে দুপুর ২:০৫ পর্যন্ত,জিরাট–গুপ্তিপাড়া শাখায় আপ লাইনে সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত,বাজারসৌ-টেঁয়া শাখায় ডাউন লাইনে সকাল ১১:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত, তোকিপুর স্টেশন লিমিটে আপ লাইনে সকাল ১০:১৫ থেকে দুপুর ১:১৫ পর্যন্ত, অম্বাজোড়া–শিকারীপাড়া–কুরুওয়া শাখায় সকাল ১১:২০ থেকে দুপুর ২:২০ পর্যন্ত ব্লকের প্রয়োজন হবে।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

এবার জেনে নেওয়া যাক বাতিল হওয়া ট্রেনের তালিকা সম্পর্কে। জানা গিয়েছে হাওড়া থেকে ৩৭২৩৫ হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭২৪১ হাওড়া ব্যান্ডেল লোকাল, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৯, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৫। বর্ধমান থেকে ট্রেন নম্বর ৩৭৮৩৬, ৩৭৮৩৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৬৩৫১৭, ৬৩৫২১ বাতিল থাকবে। এর পাশাপাশি ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ ।

আরও পড়ুনঃ বন্দে ভারত স্লিপার থেকে হাইড্রোজেন ট্রেন, ভারতীয় রেলে ঘটতে চলেছে ৮ বড় পরিবর্তন

কিছু ট্রেনের যাত্রা শেষ, সংক্ষিপ্ত যাত্রা

জানা গিয়েছে, ট্রেন নম্বর ৬৩৫২০ বোকারো স্টিল সিটি-বর্ধমান মেমু ট্রেন আসানসোলে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। এছাড়া ৬৩৫১৯ বর্ধমান-বোকারো স্টিল সিটি মেমু ট্রেন আসানসোল থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

Leave a Comment