বাবাকে বাঁচাতে রিলস-ই ভরসা! খুদের লড়াইয়ে আবেগে ভাসছে নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

প্রীতি পোদ্দার, কলকাতা: বাবার চিকিৎসার খরচ তুলতে হিমশিম! রিলস বানিয়েই (Girl Makes Reels For Father Treatment) সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে চিকিৎসার খরচ তুলতে মরিয়া এই ছোট্ট মেয়ে। এইমুহুর্তে ফেসবুক বা ইন্সটাগ্রাম খুললেই এখন আর নিউজফিড নয়, শুধু দেখা যায় রিলস। মজাদার নানা ভিডিয়ো থেকে শুরু করে বিভিন্ন তথ্য সমৃদ্ধ রিলস (Reels) দেখতে দেখতেই অনেকের সময় কেটে যায়। এককথায় বর্তমান যুগের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে এই রিলস। তবে আমাদের কাছে যা বিনোদন তা বোধহয় সকলের কাছে নয়! কারো কাছে এই রিলস বানানোই হল ইনকামের মূল উৎস। তাঁরই এক উজ্জ্বল উদাহরণ হল রানু বালা নামের এই ছোট্ট মেয়ে।

রিলস বানিয়ে জোগাড় বাবার চিকিৎসার খরচ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানু বালা রায় নামের একটি ছোট্ট মেয়ের নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বিভিন্ন জনপ্রিয় গানে নাচতে দেখা যায়। আসলে তাঁর এই নাচের রিলস বানানোর পিছনে রয়েছে এক কষ্টকর কাহিনী। জানা গিয়েছে,  সেই খুদের বাবা বিগত কয়েক মাস ধরেই বিছানায় শয্যাশায়ী, তাঁর দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছে। এদিকে চিকিৎসক জানিয়েছে কিডনি ডায়ালাইসিস করতে হলে লাখ লাখ টাকার প্রয়োজন। কিন্তু সেই টাকা জোগাড় করা নিম্নবিত্ত পরিবারের কাছে খুবই কষ্টকর। শেষপর্যন্ত কোনো উপায় না পেয়ে এবার ওই একরত্তি মেয়ে নাচের রিলস বানানো শুরু করল।

মেয়েটির বাবার সুস্থতা কামনা নেটিজেনদের

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে একরত্তি মেয়েটি জানায় যে বাবা তাঁর কাছে গোটা পৃথিবী, তাঁর এই অসুস্থতা চোখে দেখা যায় না। তাই বাবার চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়ে রিলস বানাতে হচ্ছে। মেয়েটির বানানো প্রতিটা ভিডিওতে নেটিজেনরা অনেক ভালোবাসা দিচ্ছে। এবং সকলেই কমেন্ট বক্সে মেয়েটির বাবার সুস্থতা কামনা করছে। সাম্প্রতিক সময় ফেসবুকের মূল কোম্পানি মেটা, রিলস-এ প্রচুর অর্থ বিনিয়োগ করছে। ফেসবুকের রিলে সোশ্যাল মিডিয়া কোম্পানি টিকটকের মত ছোট ভিডিয়ো হয়ে থাকে। তাই এখন ফেসবুকের রিলস থেকেও ভালো টাকা আয় করা সম্ভব।

আরও পড়ুন: স্মার্টফোনে রাখতেই হবে আধার অ্যাপ? জানিয়ে দিল UIDAI

উল্লেখ্য, বর্তমানে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররাই নয়, রিলসের মাধ্যমে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলিও লাভবান হয়। কারণ এই সংস্থাগুলির একটি বিশ্বাসযোগ্য কাস্টমার বা ফলোয়ার্স ও সাব্সক্রাইবার তৈরি হয়। ভিডিয়োর বিশ্বাসযোগ্যতার কারণে দ্রব্যের প্রচারও হয়ে যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল টিভির তুলনায় রিলসে বিজ্ঞাপন দেওয়ার খরচও তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে।

Leave a Comment