=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভোটের পর বদলা নেওয়ার হুমকি তৃণমূল প্রার্থীর! দিলেন চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে চলেছে। সেই নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য রীতিমত একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটের প্রচার আজ, সোমবারই শেষ হতে চলেছে। তাই প্রচার সারতে উঠে পড়ে লেগেছে সমস্ত রাজনৈতিক দল। এমতাবস্থায় ফের হুমকির সুর শোনা গেল হাওড়ার সাঁকরাইলের (Sankrail) তৃণমূল প্রার্থী প্রিয়া পালের (TMC Candidate Priya Paul) মুখে। বিজেপি ও বামেদের একযোগে চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।

বিস্ফোরক হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর

সম্প্রতি দ্বিতীয় দফার নির্বাচনের জন্য প্রচারে বেরিয়েছিলেন হাওড়ার সাঁকরাইলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। তখনই তাঁর একটি ভিডিও বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলতে শোনা যায়, “ বিরোধীরা আমাদের দলের পতাকা ছিঁড়ছে, ভাবছে কী বিশাল হনু হয়ে গেলাম। ল্যাজ কেটে নেব বলে দিয়ে গেলাম। ভেবো না আমরা ছেড়ে দেব। সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। বাংলার বুকে শুধু তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল চাই, বদলা নয়। তবে আমরা বলে যাচ্ছি, বদল নয়, বদলা চাই। অপারেশন করে চোখ তুলে নেওয়া উচিত।”

নিন্দার ঝড় রাজনৈতিক মহলে

তৃণমূল প্রার্থী প্রিয়া পালের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা মূলক পরিস্থিতি তৈরি হয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। তবে তাঁর এই মন্তব্যের কারণে নিন্দার ঝড় উঠেছে নির্বাচনের প্রাক্কালে। সাঁকরাইলের সিপিএম প্রার্থী সমীর মালিক জানিয়েছেন, “ ম্যাডাম ভয় পেয়েছেন। ওঁকে বলব এই প্রখর গরমে একটু মাথা ঠান্ডা রাখুন, একটু ডাব-লস্যি খান।” অন্যদিকে বিরোধী দল বিজেপিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থীর মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

আরও পড়ুন: শিশু পড়ে যাওয়ায় চেন ট্রেনেও দাঁড়ায়নি ট্রেন! জলপাইগুড়ি রুটে রেলের বিরুদ্ধে অভিযোগ

পাশে দাঁড়াল শাসকদল

সাঁকরাইলের বিজেপি প্রার্থী বর্ণালি ঢালি বলছেন, “উনি বিভিন্ন ধরনের কথা বলে আতঙ্ক ছড়াচ্ছেন। যেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে। শীঘ্রই ওনার মানসিক চিকিৎসা করা উচিত।” তবে এই ঘটনায় যখন সকলে অভিযোগ তুলছিলেন সেই সময় তৃণমূল প্রার্থী প্রিয়া পালকে সমর্থন করে অরূপ রায় বলছেন, “অমিত শাহ যে কথা বলেছেন, যে উল্টে ঝুলিয়ে মারবে। তাঁর বেলায় কিছু হবে না… তিনি তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তার মুখে এই ভাষা একদমই শোভা পায় না। ক্রিমিনালের মতো কাজ করেছেন।” যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোন মতামত প্রেরণ করেননি তৃণমূল প্রার্থী প্রিয়া পাল।

1 thought on “ভোটের পর বদলা নেওয়ার হুমকি তৃণমূল প্রার্থীর! দিলেন চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি”

Leave a Comment