=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রেনের টিকিটের চিন্তা ছাড়ুন, শুরু হল কলকাতা গোয়া বাস, জানুন সময়সূচি ও ভাড়া

সহেলি মিত্র, কলকাতাঃ সমুদ্র মানেই বেশিরভাগ মানুষের কাছে দিঘা, মন্দারমনি নয়তো পুরী। কিন্তু কিছু মানুষ আছেন সমুদ্র বলতেই বোঝেন গোয়া। সমুদ্রপ্রেমীরা তো গোয়া বলতে অজ্ঞান। ওখানকার লাইফস্টাইল, বিচ লাইফ এক আলাদাই ভালো লাগায় ভরিয়ে দেয় পর্যটকদের। কিন্তু এই গোয়া যাওয়া বেশ খরচ সাপেক্ষ। কলকাতা থেকে তো বটেই। কলকাতা থেকে সরাসরি গোয়া যাওয়ার জন্য হয় বিমান নয়তো ট্রেন ধরতে হবে। কিন্তু আপনি কি জানেন, এবার কলকাতা থেকে গোয়া যাওয়ার বাস (Kolkata-Goa Bus) পরিষেবা শুরু হয়ে গেল! শুনে অবিশ্বাস্যকর লাগলেও এটাই সত্যি। এখন আপনি বাসে করে অর্থাৎ সড়কপথে কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্ব অতিক্রম করে সরাসরি গোয়া পৌঁছে যেতে পারবেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

কলকাতা টু গোয়া বাস পরিষেবা শুরু

কলকাতা থেকে গোয়ার দূরত্ব প্রায় ২০০০ কিলোমিটার। প্রতিদিন কিন্তু সাঁতরাগাছি থেকে কলকাতা থেকে গোয়া যাওয়ার উদ্দেশ্যে একটি ঝাঁ চকচকে বাস চলে। কলকাতার একটি জনপ্রিয় বাস সংস্থা গোয়ার পাঞ্জিম অবধি কলকাতার সাঁতরাগাছি থেকে বাস চালায়। বসে বসে নয়, আপনি কলকাতা থেকে গোয়া একদম শুয়ে আরামে পৌঁছে যেতে পারবেন। যাত্রাপথ দীর্ঘ হলেও সঙ্গে মনের মতো সঙ্গী থাকলে কোনও যাত্রাই কিন্তু দীর্ঘ বলে মনে হয় না।

খরচ ও টাইমিং

এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সময় ও খরচ নিয়ে। জানা গিয়েছে, কলকাতা থেকে বাসে করে গোয়া যেতে আপনার সময় লাগতে পারে অন্তত ৪৮ থেকে ৫০ ঘণ্টা মতো। বাসটি প্রতিদিন সাঁতরাগাছি থেকে রাত ২২:৪৫ নাগাদ ছাড়ে। এরপর দীর্ঘ ৪৯ ঘণ্টা পর পাঞ্জিম পৌঁছায় রাত ২৩:৫৮ মিনিটে।

আরও পড়ুনঃ LPG গ্রাহকদের জন্য বড় সুখবর, কয়েক মিনিটেই মিলবে নতুন গ্যাস সিলিন্ডার

একটি রিপোর্ট অনুযায়ী, খরচ পড়বে মাথাপিছু ৫০০০ টাকা মতো। সেক্ষেত্রে আপনার জন্য বেশি সময় ও টাকা দুটোই বাঁচাতে চান তাহলে আপনার উচিৎ হবে বিমানে বা ট্রেনে করে গোয়া যাওয়া।

Leave a Comment