=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হরমুজ সঙ্কটের মধ্যে ভারতে জন্য সুখবর, মিলল বিপুল তেল ও গ্যাসের ভাণ্ডার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লিবিয়ায় বিপুল পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করে ফেলল ভারত সরকারের মালিকানাধীন সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil And Gas Reserve)। সোমবার সংস্থাটি জানিয়েছে, তারা লিবিয়ার এক স্থলভাগের অনুসন্ধান ব্লকে নতুন করে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ পেয়েছে। যা ভারতের জন্য সুখবর তা বলাই যায়। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতার মাঝে ভারতীয় তেল সংস্থার এই আবিষ্কার তাদের আন্তর্জাতিক অনুসন্ধান কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

6,630 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় মিলল তেল ও প্রাকৃতিক গ্যাস

অয়েল ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, লিবিয়ার ঘাদামেস বেসিনে সমুদ্রের তলদেশে যেখানে বিপুল পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে সেই ব্লকটি অন্তত 6,630 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই ব্লকে আটটি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা করেছিল এই সংস্থা। যার মধ্যে পাঁচটি ইতিমধ্যেই খনন করা হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই ব্লকের 6 নম্বর কূপ থেকে নতুন করে তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের বিজ্ঞানীরা। ভারতীয় তেল সংস্থার তরফে জানানো হয়েছে, এই আবিষ্কার ওই এলাকার শক্তিশালী হাইড্রোকার্বনের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে।

বলাই বাহুল্য, 2012 সাল থেকে 2014 সালের মধ্যে মাত্র দু বছরে চারটি কূপে তেল এবং প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল অয়েল ইন্ডিয়া লিমিটেড। এবার দেশীয় সংস্থাটি জানিয়েছে, তারা নতুন করে যে তেল এবং প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছে তা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভদায়ী হবে। তবে সংস্থাটি জানিয়েছে, ওই বিপুল তেল এবং গ্যাস উত্তোলন করার আগে তাতে সংস্থা বাণিজ্যিকভাবে কতটা লাভবান হবে তা আগে থেকে যাচাই করে নেবেন সংস্থার ইঞ্জিনিয়াররা।

অবশ্যই পড়ুন: মনু ভাকেরকে বৈভবকে নিয়ে প্রশ্ন করায় তোলপাড় নেট দুনিয়া, ক্ষুব্ধ দেশবাসী!

প্রসঙ্গত, ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাতের কারণে বন্ধ হরমুজ প্রণালী। আমেরিকা প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, তাই এই আন্তর্জাতিক জলপথ বন্ধ করে দিয়েছে তেহরান। যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। জ্বালানি নিয়ে দেখা দিয়েছে চরম সংকট! এমতাবস্থায়, ভারতীয় তেল সংস্থার লিবিয়ায় তেলের বিপুল ভান্ডারের আবিষ্কারের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবিষ্কার বিদেশে জ্বালানি সম্পদ সুরক্ষিত করার ক্ষেত্রে ভারতের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তুলবে!

Leave a Comment