পাঁচ মাসের তুলনায় সর্বনিম্ন, যুদ্ধের কারণে ধাক্কা খেল দেশের শিল্পবৃদ্ধি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান ( Iran) এবং আমেরিকার যুদ্ধের আঁচ পড়েছে বিশ্বের সর্বত্র! পশ্চিম এশিয়ার অস্থিরতার জের ধাক্কা খেয়েছে বিশ্ব বাণিজ্য। এর প্রভাব পড়েছে ভারতের অভ্যন্তরীণ কলকারখানার উৎপাদনেও (India’s Industrial Growth)। সংঘাত মুখর পরিস্থিতিতে গত মার্চ মাসে দেশে শিল্পবৃদ্ধির হার নিম্নমুখী। গতকাল সরকারের তরফে প্রকাশিত সরকারি পরিসংখ্যান বলছে, গত মার্চ মাসে দেশে শিল্প উৎপাদন বেড়েছে 4.1 শতাংশ হারে। যা বিগত পাঁচ মাসের তুলনায় সবচেয়ে কম। উৎপাদন কমেছে ভারতের বিদ্যুৎ খাতেও।

ভেঙে পড়েছে ভারতের শিল্প-উৎপাদন!

গত ফেব্রুয়ারি মাসে যৌথভাবে আমেরিকা এবং ইজরায়েল ইরানের বুকে হামলা চালালে গোটা মার্চে ভারতের শিল্প উৎপাদনে, বড় পতন দেখা যায়। এর ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, 2025-26 আর্থিক বছরের শেষ সময়ে দেশে শিল্পবৃদ্ধির হার মুখ থুবড়ে পড়বে। শেষ পর্যন্ত কিন্তু সেই ছবিই ধরা পড়ল। বলাই বাহুল্য, এর আগে গত বছর অক্টোবর মাসে শিল্পবৃদ্ধি কমেছিল 0.5 শতাংশ। যেখানে 2025 এর মার্চ মাসে শিল্প উৎপাদন 3.9 শতাংশ বৃদ্ধি পায়।

তবে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে মার্চ মাসের হিসেবে দেশের শিল্প উৎপাদন বৃদ্ধির হার 4.3 শতাংশ। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি কমেছে বিদ্যুৎ খাতে। যদিও খনন শিল্পে বৃদ্ধির 5.5 শতাংশ হারে বেড়েছে। এছাড়াও ছোট ছোট যন্ত্রাংশ, অন্যান্য ধাতু, গাড়ি-ট্রেলার এমনকি বেশ কিছু পরিকাঠামোগত ক্ষেত্রেও উন্নতি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সামগ্রিক দিক থেকে শিল্পবৃদ্ধির হার বাড়েনি।

অবশ্যই পড়ুন: সাতসকালেই ময়দানে নামলেন মমতা, কড়া নজর ভবানীপুরের বুথে বুথে

কেন ধাক্কা খেলো দেশের শিল্প উৎপাদন?

দেশের শিল্প উৎপাদনের এমন বেহাল অবস্থা নিয়ে আইসিএআই এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত জানিয়েছেন, “আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ এবং ভূ রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে দেশের শিল্প উৎপাদনে। তাছাড়াও আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে বেআইনি ঘোষণা করার পর আদালতের নির্দেশে অতিরিক্ত শুল্ক তুলে নিয়েছেন তিনি।। এছাড়াও নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে সে অর্থে সমঝোতা দেখা যায়নি। এসবের প্রভাব পড়েছে দেশের শিল্প উৎপাদনে। ফলে বেশিরভাগ দিক থেকেই ভারতের কলকারখানার মতো ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি চোখে পড়ার মতো নয়।

Leave a Comment