=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যাট হাতে তান্ডব চালিয়ে কোহলির জায়গা দখল করলেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই ব্যাট হাতে দাপট দেখিয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার ভারতীয় মহাতারকার সেই জায়গা দখল করলেন 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে 43 রানের বড় ইনিংস খেলেন বৈভব। আর তাতেই অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। শুধু তাই নয়, গত 8 ম্যাচে 400 রান করে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছেন তিনি।

অরেঞ্জ ক্যাপ জিতে নিলেন বৈভব

গতকাল, পাঞ্জাবের হারের ম্যাচে রাজস্থানের হয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 9 ম্যাচে অংশ নিয়ে 400 রান সম্পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। সেই সাথে এবারের অরেঞ্জ ক্যাপ জিতে নেন তিনি। বৈভবের গড় 44.44। 238.09 স্ট্রাইক রেটে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট করেছেন বৈভব সূর্যবংশী। বৈভবের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 8 ম্যাচে 380 রান করেছেন তিনি। অন্যদিকে 8 ম্যাচে 358 রান করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কে এল রাহুল। আর তারপরেই অর্থাৎ চতুর্থ স্থানে জায়গা হয়েছে বিরাট কোহলির। 8 ম্যাচে তাঁর সংগ্রহ 351 রান। এছাড়াও 5 নম্বরে রয়েছেন হেনরি ক্লাসেন। তাঁর 8 ম্যাচে রান 349।

পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে এই প্লেয়ার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে রয়েছেন বেঙ্গালুরুর তারকা বোলার ভুবনেশ্বর কুমার। বিগত 8 ম্যাচে 14টি উইকেট তুলেছেন তিনি। এই প্লেয়ারের ইকোনমি রেট ওভারপ্রতি 7.6 রান। এছাড়াও তালিকার প্রথম তিনে রয়েছেন রাজস্থানের জোফরা আর্চার এবং চেন্নাই সুপার কিংসের তারকা পেসার অংশুল কম্বোজ। এই দুই বোলারই 14টি করে উইকেট নিয়েছেন।

অবশ্যই পড়ুন: পাঁচ মাসের তুলনায় সর্বনিম্ন, যুদ্ধের কারণে ধাক্কা খেল দেশের শিল্পবৃদ্ধি

প্রসঙ্গত, এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী। 15 বছরের এই কিশোর যেভাবে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোহলিদেরকে ছাপিয়ে একেবারে শীর্ষস্থান দখল করলেন তা প্রশংসনীয়। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টিম ইন্ডিয়ায় বৈভবের জায়গা একপ্রকার পাকা।

Leave a Comment