=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেশের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা মিটিয়েও বিদেশে রফতানি, নয়া ইতিহাস গড়ল ভারত

সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই দেশে তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা (Electricity Demand)। গত সোমবার ভারতের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা একবারে ২৫৫.৮৫ গিগাওয়াটে পৌঁছে গিয়েছে। আর গত তিনদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দেশজুড়ে বিদ্যুতের চাহিদা ২৫৬ গিগাওয়াটের কাছাকাছি পৌঁছল। বিশেষ করে অসহ্য গরম থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশনার বা এয়ার কুলারের অতিরিক্ত ব্যবহারই এই পরিস্থিতির মূল কারণ।

সাফল্যের সঙ্গে চাহিদা মিটিয়ে দিল কেন্দ্র

উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে যে, গত ২৫ এপ্রিল বিকেল ৩:৩৮ মিনিটে ভারত তার ইতিহাসের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২৫৬.১১ গিগাওয়াট সফলভাবে মিটিয়েছে। বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই বিপুল চাহিদা সত্ত্বেও দেশে বিদ্যুতের কোনওরকম ঘাটতি হয়নি। উল্টে আরও ভারত প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ রফতানি করেছে।

রিপোর্ট অনুযায়ী, গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের ১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ ব্যবহার প্রায় ৮ থেকে ৯ শতাংশ বেড়েছে। এদিকে গত ২৫ এপ্রিলের ২৫৬ গিগাওয়াট চাহিদার পর ২৬ এপ্রিল ছুটি থাকার কারণে চাহিদা কিছুটা কমে ২৩৮.১৫ গিগাওয়াটে নেমে গিয়েছিল। তবে হ্যাঁ, সোমবার ফের তা লাফিয়ে ২৫৫.৮৫ গিগাওয়াটে পৌঁছে যায়।

২৭০ গিগাওয়াটের জন্যও প্রস্তুত সরকার

এদিকে আগামী মে এবং জুন মাসের গরম আরও বাড়ার পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের মতে, এ বছর বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ২৭০ গিগাওয়াট পর্যন্ত পৌঁছতে পারে। তবে সরকার জানিয়ে দিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৬৫ গিগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যোগ করা হয়েছে। এমনকি পরিকাঠামো উন্নয়নের ফলে ২৭০ গিগাওয়াট চাহিদাও অনায়াসে মেটানো সম্ভব বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।

আরও পড়ুন: দ্রুত গতিতে গলছে বরফ স্তর, কমছে হিমালয়ের উচ্চতা! নেমে আসতে পারে বড় সংকট

এক্ষেত্রে না বললেই নয়, ২০২৩ সালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ২৪৩.২৭ গিগাওয়াট, তাও সেপ্টেম্বর মাসে। ২০২৪ এর মে মাসে ২৫০ গিগাওয়াট ছুঁয়ে রেকর্ড করেছিল, আর ২০২৫ এর জুন মাসে সর্বোচ্চ চাহিদা ছিল ২৪২.৭৭ গিগাওয়াট। তবে বর্তমান ২০২৬ সালের এপ্রিল মাসে ২৫৬ গিগাওয়াট ছাড়িয়ে বিরাট রেকর্ড গড়েছে।

Leave a Comment