=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শক্তিশালী SRH-কে যে ৩ কারণে হারাতে পারবে না KKR!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুতে ক্রমাগত ব্যর্থতার পর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক প্রকার শেষের দিকে এসে দুই ম্যাচে ভাগ্য ফিরেছে কলকাতা নাইট রাইডার্সের (KKR Vs SRH)। তবে সাফল্য ধরা দিলেও প্লে অফের দৌঁড়ে টিকে থাকতে গেলে পরবর্তী প্রত্যেকটি ম্যাচ জিততে হবে কলকাতাকে। যা শাহরুখ খানের দলের পক্ষে বেশ শক্ত কাজ। আগামী 3 তারিখ পয়েন্ট তালিকার থার্ড বয় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে KKR। সেই ম্যাচের আগেই কয়েকটি সূত্র বলছে, শক্তিশালী হায়দরাবাদকে 3 কারণে হারাতে পারবে না কলকাতা!

যে তিন কারণে SRH এর কাছে হেরে যেতে পারে KKR

SRH এর আক্রমনাত্মক ব্যাটিং অর্ডার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আসলে নিজামের শহরের দল SRH এর ব্যাটিং অর্ডার চিরকালই শক্তপোক্ত। যার প্রমাণ মিলেছে বিগত দুই ম্যাচেই। শেষ ম্যাচে মুম্বইয়ের 244 রানের লক্ষ্য তাড়া করে জিতেছে SRH। তাও আবার 18.4 ওভারে 6 উইকেট হাতে রেখে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের মতো দুই ওপেনার কলকাতার জন্য হারের কারণ হয়ে দাঁড়াতে পারেন। তাছাড়াও ইশান কিষাণও, হেনরি ক্লাসেররা তো রয়েছেনই। এক কথায়, প্রতিপক্ষের কঠিন ব্যাটিং অর্ডারের কারণে হারতে পারে কলকাতা।

কলকাতার দুর্বল বোলিং

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেভাবে নিজেদের জাত চেনাতে পারেননি কলকাতার বোলাররা। শুরুর দিকে বরুণ চক্রবর্তী ডাহা ফেল করেছিলেন। যদিও সম্প্রতি ছন্দে ফিরেছেন তিনি। কিন্তু তা হলেও দলের বাকি বোলারদের অবস্থা খুব একটা ভালো নয়। বৈভব আরোরা, কার্তিক ত্যাগীরা গত ম্যাচে উইকেট পেলেও প্রচুর রান দিয়েছেন। তাছাড়াও অনেকেই মনে করছেন, হায়দরাবাদের মতো শক্তিশালী দলের বিপক্ষে বোধহয় কাজ করবে না কলকাতার বোলিং বিভাগ!

অবশ্যই পড়ুন: অবশেষে খুঁজে পাওয়া গেল বৈভব সূর্যবংশীর দুর্বলতা!

KKR এর ওপেনারদের ব্যর্থতা

আসন্ন রবিবার ঘরের মাঠে নয় বরং হায়দরাবাদের হোম গ্রাউন্ডে খেলতে হবে কলকাতাকে। এই ম্যাচে কলকাতার পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে তাদের ওপেনিং জুটি। আসলে সাম্প্রতিক ম্যাচগুলিতে অজিঙ্কা রাহানে এবং টিম শেইফার্ট কিছুতেই প্রতিপক্ষের সামনে ব্যর্থতার খোলস ছাড়িয়ে বেরোতে পারছেন না। শেষ ম্যাচ LSG বাহিনীর সামনে রাহানে 10 রান করলেও কিউই ওপেনার খাতাই খুলতে পারেননি। পরবর্তী ম্যাচে যদি একই অবস্থা হয় তবে কলকাতার পরাজয় নিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ!

Leave a Comment