=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খরা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াল জিন্দাল স্টিল, আরও বাড়বে স্টকের দাম!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা বাজারে কড়া নজর রেখেছেন। প্রতিদিন কোন স্টক উঠছে আর কোন স্টকে ভারী পতন দেখা যাচ্ছে সবটাই নজরে রাখছেন তাঁরা। এরই মাঝে ভারতের জনপ্রিয় সংস্থা জিন্দাল গ্রুপের জেএসডব্লিউ স্টিল ব্যাপক লোকসানের খরা কাটিয়ে লাভের মুখ দেখেছে। গত মার্চ মাসে 2026 ত্রৈমাসিকে নিজেদের ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করেছে এই সংস্থা। তাতে মাথা তুলে দাঁড়িয়েছে এই সংস্থার স্টক।

অনেকটাই বাড়ল জিন্দাল স্টিলের স্টকের দাম

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি জিন্দাল স্টিল 304 কোটি টাকার লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। সংস্থাটির রিপোর্টের দাবি করা হয়েছে, তারা সম্প্রতি 1,041 কোটি টাকার মুনাফা অর্জন করেছে ব্যবসা থেকে। শুধু তাই নয়, এই সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যার ফলে বিনিয়োগকারীরা এই মুহূর্তে সোমবার বাজার খোলার অপেক্ষায় রয়েছেন। বিশেষজ্ঞদের দাবি, সোমবার বাজার খোলার সাথে সাথেই জিন্দাল স্টিলের স্টকের দাম অনেকটাই বাড়বে!

বলাই বাহুল্য, একটা সময় যেখানে জিন্দাল স্টিল অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সেখান থেকে এর মোট রাজস্ব 24.36 শতাংশ বৃদ্ধি পেয়ে 16,484 কোটি টাকায় পৌঁছেছে। এছাড়াও অন্যান্য সমস্ত ক্ষেত্রে এই সংস্থা লাভের মুখ দেখেছে বলেই এর স্টক আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছে বলেই মনে করছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: কাঁচা আম দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত আমপোড়া মুরগি, খাবেন চেটেপুটে

 আগামীতেও বাড়বে স্টকের দাম!

এর আগে গত বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে জিন্দাল স্টিলের স্টকের দাম সামান্য কমে 1223 টাকা 85 পয়সায় ট্রেড করেছিল। যদিও পড়ে সেই দাম কিছুটা বেড়ে 1229 টাকা 90 পয়সায় দাঁড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন সোমবার শেয়ারবাজার খোলার পরেই জিন্দাল স্টিলের স্টকের দাম অনেকটাই বেড়ে যেতে পারে! শুধু তাই নয়, ভবিষ্যতেও এর দাম বিনিয়োগকারীদের আশানুরূপ রিটার্ন দেবে। বলে রাখি, বিগত 11 মাসে এই স্টক 56.87 শতাংশ রিটার্ন দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment