=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুলিশকর্মীদের জন্য সুখবর! থানায় জিম, রেশন ভাতা বৃদ্ধি ও ছুটির ঘোষণা রাজ্য সরকারের

সহেলি মিত্র, কলকাতাঃ পুলিশ কর্মীদের (West Bengal Police) জন্য রইল জরুরি খবর। বড় ব্যবস্থা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। থানায় থানায় জিম তৈরির জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ, ১১২ জরুরি পরিষেবায় নতুন গাড়ি ও মোটরসাইকেল যুক্ত করা এবং পুলিশকর্মীদের বদলি নীতিতে পরিবর্তনের বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

শুক্রবার নিমতৌড়ি জেলা পুলিশ লাইনের দুর্গাপুজো উদ্বোধন করে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে নিমতৌড়ি ভারত সংঘের পুজো উদ্বোধন করতে গিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সেই নির্বাচনে নিজে জিতলেও তাঁর দল হেরে গিয়েছিল। সে সময় ভারত সংঘের পুজো উদ্বোধন করানোর জন্য ভোটাভুটিতে তাঁকে বেছে নেওয়া হয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই এ বার মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে এসেছেন তিনি।

পুলিশকর্মীদের রেশন ভাতা বাড়বে

মাতঙ্গিনীর এলাকায় উন্নয়নের কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পুলিশ লাইনের অনুষ্ঠানে তিনি জানান, প্রতিটি থানায় চারটি চার চাকার গাড়ি, চারটি মোটরসাইকেল এবং পাঁচ জন মহিলা পুলিশকর্মী-সহ ২০ জনের দল গঠনের পরিকল্পনা রয়েছে। পুজোর ডিউটি শেষে পুলিশ, দমকল ও সিভিল ডিফেন্স কর্মীদের দু’দিনের বিশেষ ছুটিও ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ চোরবাগানকাণ্ডে নাম জড়াল মুখ্যমন্ত্রীর ভাইপোর! ‘কবে জেলে ঢোকাচ্ছেন?’ প্রশ্ন অভিষেকের

এর পাশাপাশি, পুলিশকর্মীদের রেশন ভাতা ৫০০ টাকা বাড়ানো এবং ১৫ বছর চাকরির পর নিজের জেলায় বদলির ব্যবস্থা করার আশ্বাস দেন। পুলিশ আবাসন তৈরির প্রস্তাব প্রস্তুত করতে জেলাশাসককে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। শেষে তমলুকের আমরা পরিবারবৃন্দ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি।

Leave a Comment