=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিউজিল্যান্ড সফরের পর বাংলা দল থেকেও বাদ মহম্মদ শামি!

কৌশিক দত্ত, কলকাতাঃ অনেকেরই আশা ছিল যে, এবার নিউজিল্যান্ড সফরে টিম ইন্ডিয়ায় জায়গা হবে মহম্মদ শামির (Mohammed Shami)। কিন্তু সে আশায় জল ঢালল বিসিসিআই। ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামিকে নিউজিল্যান্ড সিরিজেও টিম ইন্ডিয়ায় জায়গা দিল না BCCI, যার কারণে অনেক ক্রিকেট ভক্তর মনই বিষণ্ণ হয়ে পড়েছে। আর এবার আরেকটি খারাপ খবর এল মহম্মদ শামিকে নিয়ে। এবার রঞ্জি ম্যাচেও বাদ পড়লেন শামি। বলে দিই, রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলেন মহম্মদ শামি। আর এবার তাঁকে প্রথম একাদশ থেকে বাদ রাখল টিম ম্যানেজমেন্ট।

আন্তর্জাতিক T20-তে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনের পর সকলেই আশা করেছিলেন যে, এবার মহম্মদ শামিকেও টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যাবে। কিন্তু শামিকে দুই দলের কোনও স্কোয়াডেই জায়গা দেয়নি বিসিসিআই। বোর্ডের এমন সিদ্ধান্তে হতবাক অনেকেই। কারণ বিগত এক বছর ধরে শামি রঞ্জি ট্রফিতে যেমন পারফরমেন্স করেছেন, তা কে তাঁকে টিম ইন্ডিয়ায় সুযোগ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম একাদশ থেকে বাদ মহম্মদ শামি

রঞ্জি ট্রফির এই মরসুমে বাংলার হয়ে দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। সেই ম্যাচে তিনি ৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু এবার বাংলা দলের প্রথম একাদশ থেকেও বাদ পড়লেন শামি। সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচে মহম্মদ শামিকে প্রথম একাদশে রাখা হয়নি। শামিকে এভাবে বাদ দেওয়ার কারণও জানা যায়নি।

সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার প্রথম একাদশ

অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), অঙ্কুর পাল, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চ্যাটার্জি, শাহবাজ আহমেদ, সুমন্ত গুপ্ত, অভিষেক পোরেল (উইকেটরক্ষক) প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, মহম্মদ কাইফ, সুরজ সিং জয়সওয়াল।

আরও পড়ুনঃ ৬ বলে ২৪, ইতিহাস গড়ে যুবরাজ সিং ও দীনেশ কার্তিকের রেকর্ড ভাঙলেন নমন ধীর

তবে এই ম্যাচে শুধু মহম্মদ শামিই বাদ পড়েননি। মুকেশ কুমার আর আকাশ দীপকেও এই ম্যাচে প্রথম একাদশে নেওয়া হয়নি। আসলে এই দুজনাকে নিউজিল্যান্ড সফরে A স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। সেই কারণেই হয়ত এই দুজনাকে সার্ভিসেসের বিরুদ্ধে দলের বাইরে রাখা হয়েছে। বলে দিই, ২৪ অক্টোবর থেকে ভারতীয় A দলের টেস্ট সিরিজ শুরু হচ্ছে নিউজিল্যান্ডে।

Leave a Comment