=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩৬ দিনে চারবার কালীঘাটের ওসি বদল, চামেলী মুখোপাধ্যায়ের বদলে এবার কে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের কালীঘাট থানার ওসি বদল (Kalighat Police Station)। শনিবারই গৌতম দাসের জায়গায় কালীঘাট থানার ওসি হয়েছিলেন চামেলী মুখোপাধ্যায়। গত শনিবারের সেই বদলের পর 24 ঘণ্টার মধ্যেই নির্দেশিকা জারি করে কালীঘাটের নতুন ওসি করা হল কলকাতা পুলিশের ভাঙর পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগকে। জানা যাচ্ছে, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের নির্দেশেই কলকাতা দক্ষিণ বিভাগের কালীঘাট থানার ওসি হলেন বলাই। এ নিয়ে 36 দিনে চারবার ওসি বদল হল কালীঘাটের।

কেন বারবার ওসি বদল হচ্ছে কালীঘাটের?

নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণার পরই পশ্চিমবঙ্গের বহু পুলিশ অফিসারের রদবদল হয়েছে। সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কালীঘাট। প্রথমবারের মতো 29 মার্চ কালীঘাটের ওসি করা হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য উৎপল ঘোষকে। সেই ঘটনার মাত্র এক মাসের মধ্যেই উৎপল ঘোষকে সরিয়ে গৌতম দাসকে কালীঘাটের ওসি করে কমিশন। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে গৌতমকে নিয়ে যাওয়া হয় কালীঘাটে।

যদিও গতকাল অর্থাৎ শনিবার গৌতম দাসকে সাসপেন্ড করেছে লালবাজার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বিতর্কিত পোস্টের কারণে গৌতমকে শাস্তির মুখে পড়তে হয়।
সমাজমাধ্যমের ছবিটিকে আপত্তিকর বলে দাবি করে নির্বাচন কমিশনের কাছে গৌতম দাসকে নিয়ে বিশেষ আবেদন জানায় তৃণমূল। ভাইরাল হওয়ার ছবিটিতে দেখা গিয়েছে একটি বন্দুক হাতে থানায় নিজের চেয়ারে বসে রয়েছেন গৌতম।। পরনে কলকাতা পুলিশের উর্দি। তৃণমূলের তরফে জানানো হয়, ওই ছবি নিজের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে শেয়ার করেছেন গৌতম। আর এই বিতর্কের মাঝেই কলকাতার নতুন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিল তৃণমূল। পরবর্তীতে কমিশনের নির্দেশে গৌতম দাসের জায়গায় কালীঘাটের ওসি হয়ে আসেন চামেলী মুখোপাধ্যায়।

অবশ্যই পড়ুন: “চলে যেতে পারেন” বেতন আটকে রাখার অভিযোগ তুলতেই কোচকে জানাল মহামেডান কর্তারা

যদিও ঠিক কোন কারণে গৌতম দাসকে সরিয়ে নেওয়া হলো বা বারবার কেন কালীঘাটের ওসি বদল হচ্ছে তা নিয়ে মুখ খোলেনি কমিশন। পুলিশ কমিশনারের তরফেও কিছুই জানানো হয়নি। তবে কয়েকটি সূত্রের দাবি, বন্দুক কাণ্ডের জন্যই গৌতম দাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এমতাবস্থায়, চামেলী মুখোপাধ্যায় দায়িত্ব পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই কলকাতা দক্ষিণ বিভাগে কালীঘাটের নতুন ওসি হয়ে এলেন বলাই বাগ।

Leave a Comment