=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলার সিংহাসনে বসবে কোন দল? যা জানালেন সৌরভ গাঙ্গুলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তুলনামূলক শান্তিপূর্ণভাবে মিলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। রাত পোহালেই আগামীকাল, 4 মে ফলাফল প্রকাশ। তার আগে এই মুহূর্তে বঙ্গের ভাগ্য EVM বাক্সেবন্দী। 2026 এ বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, তা নিয়ে বেশ কৌতুহলী পশ্চিমবঙ্গের জনগণ। আগামীকালের ফলাফলে কোন দল এগিয়ে থাকবে তা নিয়ে প্রশ্নের ছড়াছড়ি নানা মহলে। ঠিক সেই আবহে, পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে কৌতুহল প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।

রাজ্যে কোন দল ক্ষমতায় আসবে? মুখ খুললেন দাদা

23 ও 29 এপ্রিল বঙ্গে অনুষ্ঠিত হয়েছে দু’দফার নির্বাচন। SIR প্রক্রিয়ার পরেও এ বছর বাংলায় ভোটদানের পরিমাণ শতাংশের নিরিখে রেকর্ড। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে দু দফার নির্বাচনই তুলনামূলক শান্তিপূর্ণভাবে মিটেছে। যদিও ভোট পরবর্তী কিছু হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আগামীকাল এই সমস্ত ঘটনা নিয়েই খুলবে ভোট বাক্স। আর তারপরেই ধীরে ধীরে বোঝা যাবে বঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগেই বেশ কৌতুহলী রাজ্যবাসী। অনেকেই আবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে নিজ নিজ ভবিষ্যৎবাণী শুরু করে দিয়েছেন। এমতাবস্থায়, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি একেবারে স্পষ্ট করে জানান, “এই প্রশ্নের জবাব আমি কীভাবে দেব? একমাত্র সোমবার ইভিএম খুললেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এই উত্তর স্বয়ং মা দুর্গাও দিতে পারবেন না।”

 

অবশ্যই পড়ুন: ভারতের ‘চিকেন নেক’-র কাছে সামরিক তৎপরতা বাংলাদেশের! বসছে শক্তিশালী রাডার

এদিন এমন বক্তব্যের আগেই ভোটের ফলাফল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির নামও উল্লেখ করেছিলেন দাদা। সৌরভের কথায়, “ভোটের ফলাফল কী হতে চলেছে সেটা মমতাদিও বলতে পারবেন না, মোদিজিও পারবেন না।” সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, আগামীকালের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বেশ কৌতুহলী এবং আগ্রহী মহারাজ সৌরভও।

Leave a Comment