=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর বিদেশে ভরসা নয়! ভারতেই তৈরি হবে বুলেট ট্রেন, চড়তে পারবেন নিম্ন মধ্যবিত্তরাও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বুলেট ট্রেন চালু হওয়ার অপেক্ষায় সমগ্র ভারতবাসী (Made In India Bullet Train)। এতদিন পর্যন্ত এই দ্রুতগতির ট্রেনের জন্য জাপানের প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল নয়া দিল্লি। তবে সময় বদলাচ্ছে। তাই ভারতও নিজের উন্নতিতে কমতি রাখবে কেন? জানা যাচ্ছে, আর বিদেশী শক্তির উপর নির্ভরশীল না হয়ে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হবে বুলেট ট্রেন। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতে তৈরি হতে যাওয়া বি28 বুলেট ট্রেনটি 2027 সালের আগস্ট মাসের মধ্যেই নিজের ট্রায়াল রান শেষ করবে। আর সেটা হলেই রেল ট্র্যাকে ছুটতে পারবে এই ট্রেন। কিন্তু কবে?

কবে নাগাদ ছুটবে ভারতে তৈরি বুলেট ট্রেন?

মিন্টের এক রিপোর্ট অনুযায়ী, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনটি 2028 সালের মাঝামাঝি সময় কিংবা সেপ্টেম্বরের দিকে আহমেদাবাদ-মুম্বই হাই স্পিড করিডোরের সুরাট-বিলিমোর-ভাপি সেকশনে 280 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। কয়েকটি সূত্র মারফত খবর, ভারতে তৈরি হতে যাওয়া এই বুলেট ট্রেনের নাম বর্তমানে বি28 হলেও ট্রেনটি চালু করার প্রাক্কালে এর নাম রাখা হতে পারে বন্দে ভারত প্রো কিংবা অমৃত ভারত হাই স্পিড ট্রেনে।

ভারতীয় বুলেট ট্রেনটি তৈরি করতে কত খরচ হবে?

একাধিক রিপোর্ট অনুযায়ী, জাপানি শিনকাশেন প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনে ভারতের খরচ হচ্ছে প্রায় 300 কোটি টাকা। তবে ভারতীয় রেলের ইঞ্জিনিয়াররা বলছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মীয়মান বুলেট ট্রেনটি তৈরি করতে রেলের খরচ পড়বে 120 থেকে 140 কোটি টাকার কাছাকাছি। বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, জাপানি প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন ভারতের সাধারণ নাগরিকদের জন্য কিছুটা ব্যয়বহুল হলেও ভারতীয় প্রযুক্তিতে তৈরি হতে চলা বুলেট ট্রেনটিতে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনও যাতায়াত করতে পারবেন। এছাড়াও ভারতের মাটিতে তৈরি হতে যাওয়া বুলেট ট্রেনটিতে থাকবে কয়েক হাজার অত্যাধুনিক সেন্সর। পাশাপাশি ট্রেনটির চাকায় সামান্য সমস্যা দেখা দিলেই সেটি রিয়েল টাইম হেলথ মনিটরিংয়ে ধরা পড়বে।

অবশ্যই পড়ুন: দেশে শুরু হল অটোমেটিক টোল সিস্টেম, আর দাঁড়াতে হবে না টোল প্লাজায়

প্রসঙ্গত, ভারতীয় প্রযুক্তির বুলেট ট্রেন একবার ট্র্যাকে পা রাখলে পরবর্তীতে অন্যান্য অত্যাধুনিক দেশ যেমন জার্মানি, ফ্রান্স এমনকি চিনও সবদিক থেকে নয়া দিল্লির পাশে এসে দাঁড়াবে। এর ফলে বর্তমানে যেমন জাপানি প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের উপর ভরসা করতে হচ্ছে ভারতকে, দেশীয় প্রযুক্তিতে বুলেট ট্রেন তৈরি হয়ে গেলে পরবর্তীতে ভারতের এই বুলেট ট্রেন কেনার জন্য অন্যান্য দেশগুলিও পা বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষক মহল।

Leave a Comment