=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘সূর্যাস্তের পর আপনারা সবাই জিতবেন’, প্রার্থীদের জরুরি বার্তা মমতার

সহেলি মিত্র, কলকাতা: ভোট গণনার মাঝেই বড় এবং জরুরি বার্তা দিলেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে এক ফেসবুক ভিডিও শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বেশ কিছু জরুরী বার্তা দিতে শোনা যায় তাঁকে। বাংলার হাওয়া কোন দিকে তা কিছুটা হলেও আন্দাজ পেয়ে গিয়েছেন সকলে। বাংলায় হয়তো গেরুয়া ঝড় উঠতে আর কিছুটা সময়ের অপেক্ষা! যদিও অন্যদিকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে ঘাসফুল তৃণমূল। সকলের প্রশ্ন, কোথায় গেলেন মমতা? এসবের মাঝেই নতুন করে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন তিনি কী বললেন সেটা জেনে নেওয়া যাক।

দলীয় কর্মীদের জরুরী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চিন্তার ছাপ বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। তবে কি হারছে তাঁর দল? বাংলার মসনদে বিজেপি নাকি তৃণমূল, কে বসবে সেটা জানতে হলে আরো কিছুটা অপেক্ষা করতে হবে। চলছে একের পর এক রাউন্ড ভোট গণনা। মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা নিজেদের কেন্দ্র ছেড়ে যাবেন না। স্ট্রং রুম যেখানে গণনা হচ্ছে সে জায়গা ছেড়ে যাবেন না। এটা বিজেপির প্ল্যান। কাল থেকেই বলছি, প্রথম দুই, তিন রাউন্ডে ওদের আগে দেখাবে আমাদেরগুলো পরে দেখাবে।’

সূর্যাস্তের পর আপনারা সবাই জিতবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও বলেন, অনেক জায়গায় দুই তিন রাউন্ড গণনা করার পরে ১০০টা জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে বিজেপি। কল্যাণীতে ৭টা মেশিন ধরা পড়েছে যেখানে কোনো মিল নেই। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বলপূর্বকভাবে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে বিজেপি, অফিস ভাঙছে, সব দখল করছে। SIR এর নাম ভোট লুট করেছে। ওরা সব মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছে মতো খেলছে। আমাদের পুলিশরা পুরো মাথানত করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে। তাই সবাইকে বলছি অত মন খারাপ করার কিছু নেই। সূর্যাস্তের পর আপনারা সবাই জিতবেন। ১৮ রাউন্ড পর আপনারা জিতবেন, শুধু অপেক্ষা করুন আর দেখুন।’

Leave a Comment