=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে ঝড় বৃষ্টি! কালবৈশাখীর সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে। কোথাও দমকা হাওয়া, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড় বৃষ্টি হয়েই চলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই উত্তর (North Bengal) থেকে দক্ষিণে (South Bengal) মেঘলা আকাশ আকাশ দেখা যাচ্ছে। মুহূর্তের মধ্যে পরিবর্তন হচ্ছে আবহাওয়া। আর তাতে খানিক স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। তবে এখনই দুর্যোগ কমছে না, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকালও (Weather Tomorrow) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে একদিকে যেমন পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে ঠিক তেমনই আবার বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাতেও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই দুই সিস্টেমের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলস্বরূপ রাজ্যে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা, হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এক নজরে জেলে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশে আংশিক কালো মেঘ দেখা যাবে। মাঝে মধ্যে রোদের আভা দেখা গেলেও বিকেলের দিকে ঝেঁপে নামবে বৃষ্টি। বাঁকুড়া, বর্ধমান, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনাও রয়েছে। আগামী বুধবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। তবে বৃষ্টি দুর্যোগ কাটলেই তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: বার্ড ফ্লু আতঙ্কে মারা হল লক্ষাধিক মুরগিকে, ডিম বিক্রিও বন্ধ রাজ্যে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে দুর্যোগের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার দিন সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এইমুহুর্তে তাপমাত্রা অনেকটা কম থাকবে।

Leave a Comment