=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মমতা না চাইলেও ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীর দুই উপদেষ্টা আলাপন, হরিকৃষ্ণ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় (West Bengal) একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এন্ট্রি নিয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির আগমনের সাথে সাথেই তলপিতলপা গুটিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এমতাবস্থায়, বঙ্গে ইস্তফার ধুম! রাজ্যে পালাবদল নিশ্চিত জেনে এবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিশেষ উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন দুই আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠের পাশাপাশি ইস্তফা দিয়েছেন প্রাক্তন আমলা মনোজ পন্থও!

তড়িঘড়ি ইস্তফা মমতা ঘনিষ্ঠদের

বাংলায় ভারতীয় জনতা পার্টি নিজের জায়গা নিশ্চিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বলাই বাহুল্য, নিজেদের চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন আলাপন এবং হরিকৃষ্ণ। এতদিন প্রধান সচিবের মর্যাদা পেয়ে এসেছেন এই দুজন। এবার তারাই নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন।

এদিকে কয়েকটি সূত্রের দাবি, প্রিন্সিপাল সচিব হিসেবে নিযুক্ত মনোজ পন্থ ইতিমধ্যেই নাকি নিজের ইস্তফা পত্র জমা দিয়ে দিয়েছেন। সব মিলিয়ে, বলাই যায় বাংলায় সরকার পরিবর্তনের হাওয়া উঠতেই একে একে ইস্তফা দেওয়ার ধুম পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের। আর এমন খবর প্রকাশ্যে আসতেই, তৃণমূল সুপ্রিমোকে বিঁধে নানান মন্তব্য করছেন নেট নাগরিকরা।

অবশ্যই পড়ুন: ৮ সেপ্টেম্বর থেকে এই স্মার্টফোনগুলিতে আর চলবে না WhatsApp

মমতাকে কটাক্ষ নেটিজেনদের

মঙ্গলবার কথামতো কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সাংবাদিক সম্মেলনে বঙ্গে ভোট গণনা নিয়ে একগুচ্ছ অভিযোগ করার পাশাপাশি EVM এ কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি। সেই সাথেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, “আমরা হারিনি। তাহলে কেন ইস্তফা দেব?” মুখ্যমন্ত্রীর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে না চাইলেও তাঁর ঘনিষ্ঠরা কিন্তু ইতিমধ্যেই নিজেদের ইস্তফা পত্র জমা দিয়ে দিয়েছেন। আর এমন খবর প্রকাশ্যে আসতেই, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীকে নরমে গরমে নানান কটুক্তি করছেন অনেকেই।

Leave a Comment