=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন, নেপথ্যে তৃণমূল?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার রাত গড়াতেই ঘটে গেল ভয়াবহ ঘটনা।  মধ্যমগ্রামের দোহারিয়াতে গাড়ি দাঁড় করিয়ে বিজেপি নেতা তথা ভবানীপুর এবং নন্দীগ্রামের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছায়াসঙ্গী ওরফে আপ্ত সহায়ককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সূত্রের খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালানো হয় বিজেপি নেতা শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের বুকে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাত এগারোটা নাগাদ মধ্যমগ্রাম দিয়ে পাস করছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ি। ঠিক সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাঁর গাড়ি দাঁড় করান। গাড়ি দাঁড় করানোর কয়েক সেকেন্ডের মধ্যেই সামনে থেকে গাড়ির কাঁচ ভেদ করে চন্দ্রনাথকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন দুষ্কৃতীরা। যেই ঘটনায় গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক।

সূত্রের খবর, মধ্যমগ্রামের বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গীর উপর দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় একেবারে হতচকিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, দুষ্কৃতীরা পরপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিলে স্থানীয়রা ছুটে এসে চন্দ্রনাথকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। যদিও চিকিৎসক সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছিল তাঁর।

অবশ্যই পড়ুন: এবার মেট্রোতে করতে পারবেন জন্মদিনের পার্টি, প্রি ওয়েটিং শুট, ঘোষণা রেলের

কারা গুলি চালালো চন্দ্রনাথের উপর?

হাসপাতাল সূত্রে খবর, দুষ্কৃতীদের তরফে চালানো তিনটি গুলি চন্দ্রনাথ রথের মাথায়, বুকে এবং পেটে লাগে। তাতেই হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর। তবে ঠিক কারা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে লক্ষ্য করে গুলি চালালো তা জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে বিজেপির অভিযোগ, শুভেন্দু অধিকারী ছায়া সঙ্গীত মৃত্যুর জন্য দায়ী তৃণমূল।

Leave a Comment