সহেলি মিত্র, কলকাতাঃ আচ্ছা কখনও দেখেছেন মানুষ নৌকা চড়ে পুজো (Durga Puja 2026) প্যান্ডেলের ভেতর ঢুকছে? শুনে বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন এও আদৌ সম্ভব কিনা? তাহলে উত্তর হল হ্যাঁ। এমনই এক অভিনব ব্যবস্থা করেছে দুর্গাপুজো কমিটি। এমন ব্যবস্থা যেখানে দর্শনার্থী নৌকায় চড়ে মা দুর্গার দর্শন করছেন। এই ঘটনার ভিডিও বর্তমানে বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন নিশ্চয়ই ভাবছেন কোন প্যান্ডেলে গেলে এরকম অভিজ্ঞতা লাভ করবেন? সেটা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
নৌকায় চড়ে প্রতিমা দর্শন করছেন ভক্তরা
আসলে এরকম অভিনব দৃশ্য দেখা গিয়েছে আসামের গুয়াহাটির (Guwahati) একটি পুজো মণ্ডপে। বর্তমান সময়ে বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো উৎসব পুরোদমে চলছে। আয়োজকরা প্রতিবারের মতো এবছরও অনন্য থিম এবং জমকালো আয়োজনে কিছু চমৎকার প্যান্ডেল উন্মোচন করেছেন। কিন্তু গুয়াহাটিতে বিষ্ণুপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির তৈরি প্যান্ডেলটি আপনাকে মুগ্ধ ও অবাক দুইই করবে। কারণ এটি মা দুর্গার আরাধনা করতে আসা ভক্তদের জন্য জলে ভেসে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করছে।
ভাইরাল ভিডিও
চলতি বছর এই পুজো কমিটির থিম ‘নাগলোক’। আর এই নাগলোকে পায়ে হেঁটে নয়, দর্শনার্থীদের ঢুকতে হচ্ছে নৌকায় চড়ে। এরকম অভিনব থিম ও ব্যবস্থা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে বিষ্ণুপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। চলতি বছর এই পুজো কমিটি ব্যবস্থা একদম ভাইরাল। বেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর আপলোড করা ভিডিওতে প্যান্ডেলটির ভেতরটা কেমন তা দেখানো হয়েছে, এবং সেই সাথে ভক্তদের নৌকায় চড়ে দুর্গা মায়ের প্রতিমার কাছে পৌঁছানোর অভিনব দৃশ্যও রয়েছে।
আরও পড়ুনঃ মাসিক ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন?
আশ্চর্যজনকভাবে, এটি গুয়াহাটির প্রথম জল-ভিত্তিক অর্থাৎ ফ্লোটিং প্যান্ডেল। এই অভিজ্ঞতা আপনাকে অবশ্যই জলের উপর এক পৌরাণিক জগতে পা রাখার অনুভূতি দেবে। প্যান্ডেল পরিদর্শনের জন্য সাধারণ প্রবেশ বিনামূল্যে এবং এটি সকলের জন্য উন্মুক্ত। তবে প্যান্ডেলের বিশাল ভিড় এড়াতে আপনি ১৯৯ টাকা দিয়ে ভিআইপি প্রবেশমূল্যও দিতে পারেন। BookMyShow-তে টিকিট পাওয়া যাচ্ছে।