=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাগরে শ্লীলতাহানি-সহ মারধর বিজেপি কর্মীর স্ত্রীকে, কাঠগড়ায় তৃণমূল

প্রীতি পোদ্দার, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই তুমুল উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। চারিদিকে পার্টি অফিস ভাঙচুরের একাধিক অভিযোগ উঠে আসছে। এমতাবস্থায় ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাগরে (Sagra) তৃণমূলের রোষে পড়লেন বিজেপি কর্মীর স্ত্রী (BJP Workers Wife Tortured)। নৃশংসভাবে অত্যাচার চালানোর পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছে। আশঙ্কাজনক অবস্থায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। তদন্তে নামল পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ২-৩ জন দুষ্কৃতী বিজেপি কর্মীর স্ত্রীর ওপর চড়াও হয়েছিল। অভিযোগ, ওই মহিলার চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করা হয়েছিল। শাড়ি খোলার পাশাপাশি শ্লীলতাহানিও করা হয়েছিল। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মহিলা চিৎকার করছিল কিন্তু তাঁকে থামানোর জন্য গলা চেপে ধরে রাখা হয়েছিল। এমনকি পিঠে ঘুষিও মারা হয়েছিল। ঘটনায় এলাকায় জুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা

বিজেপির অভিযোগ, ওই দুষ্কৃতীরা আসলে তৃণমূল পার্টি। এদের মূল উদ্দেশ্য ছিল এলাকায় সন্ত্রাস ছড়ানো। সেই কারণে পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে এই ঘটনায় যোগ থাকার বিষয়ে অস্বীকার করেছে তৃণমূল। ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে সাগর থানায় ডায়রি করা হয়েছে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। বর্তমানে ওই মহিলা অচৈতন্য অবস্থায় সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন: ৯ মে ব্রিগেডে শপথগ্রহণ, কে হবেন মুখ্যমন্ত্রী? জানিয়ে দিল বিজেপি

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় রাজ্যে একাধিক জায়গায় বিক্ষোভের ঘটনা উঠে আসছে খবরের শিরোনামে। হাওড়া, বেলেঘাটা, নানুর থেকে নিউটাউনে ঝরেছে রক্ত। বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এমনকি রাতারাতি বহু জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলা করা হয়েছে। যদিও এই ঘটনায় বিজেপির শীর্ষ নেতারা প্রতিবাদ করেছে। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির পতাকা নিয়ে কেউ তৃণমূলের পার্টি অফিসে হামলা চা‍লালে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

Leave a Comment