=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টানা ৩ দিন বাংলার গুরুত্বপূর্ণ লাইনে বাতিল ট্রেন, সংক্ষিপ্ত হবে যাত্রা! বিজ্ঞপ্তি পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার হয়রানির শিকার হতে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। বাতিল থাকতে চলেছে ট্রেন (Train Cancelled)। সেইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। মূলত নতুন করে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বেশ কিছু ট্রেন চলাচলের ওপর রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। যদিও সেটা সাময়িক। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

ইতিমধ্যে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আসানসোল ডিভিশনের আসানসোল ও অণ্ডাল স্টেশনের মধ্যে ডাউন ২ লাইনে আজ ৭ মে বৃহস্পতিবার, ৮ মে এবং ৯ মে শনিবার টানা দুই ঘণ্টা ধরে ব্লকের প্রয়োজন হবে। সকাল ৮টা থেকে সকাল ১০টা অবধি এই ব্লক চলবে। আজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যা সকাল ১০টা অবধি চলবে। এরপর আগামী দুদিন একই ধারাবাহিকতা থাকবে। এর ফলে কোন কোন ট্রেন বাতিল থাকবে সেইসঙ্গে কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে সেটার তালিকা দিয়েছে রেল। চলুন জেনে নেওয়া যাক।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে আগামী ৯ মে, ২০২৬ অবধি বাতিল থাকবে ট্রেন নম্বর ৬৩৫১৪ আসানসোল-বর্ধমান মেমু এবং ট্রেন নম্বর ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু ট্রেনটি। এর পাশাপাশি আগামী ১০ মে ট্রেন নম্বর ৬৩৫১৯ এবং ৬৩৫২০ বর্ধমান-বোকারো স্টিল সিটি-বর্ধমান মেমু আসানসোল স্টেশনে যাত্রা শেষ করবে এবং আসানসোল থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

আরও পড়ুনঃ কলকাতার অদূরেই রয়েছে রহস্যময় মন্দির ও ৩টি দ্বীপ, ঘুরে আসুন উইকএন্ড ট্রিপে

আসানসোল এবং বর্ধমান স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে। এদিকে অসুবিধার কারণে রেল যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে রেল। ফলে আপনিও যদি অসুবিধা এড়াতে চান তাহলে যাত্রার আগে ট্রেনের সময়সূচীর ওপর একবার হলে চোখ বুলিয়ে নিন।

Leave a Comment