=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সপ্তাহান্তে ধেয়ে আসছে দুর্যোগ! কালবৈশাখীর সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনই কাটছে না দুর্যোগ, সপ্তাহান্তেও এবার দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হল। থাকবে আবার কালবৈশাখীর দাপট। সকাল থেকেই বেশ মেঘলা আকাশ চারিদিকে থাকলেও বেলা বাড়তেই উত্তর (North Bengal) এবং দক্ষিণের বেশ কিছু জায়গায় রোদের দাপট বেশ বোঝা যাচ্ছে, যার ফলে বাড়ছে অস্বস্তি। তবে কালবৈশাখীর দাপটে পরক্ষণেই মিলছে স্বস্তি। আগামীকালও এমনই থাকবে আবহাওয়ার (Weather Tomorrow) পরিস্থিতি। কারণ আপাতত দক্ষিণবঙ্গের পিছু ছাড়ছে না প্রাকৃতিক দুর্যোগ।

মে মাসের শুরু থেকেই রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো হালকা বৃষ্টি তো কখনো কালবৈশাখীর দাপটে ঝেঁপে নামছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্য ঢুকে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। সেই কারণে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেড়েছে রাজ্যে। আগামী রবিবার পর্যন্ত থাকবে সেই দাপট। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল থেকেই কখনও মেঘলা আকাশ দেখা যাবে তো কখনও আবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই ৮ জেলায় আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। কিন্তু বৃষ্টি হলেও বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টি চলবে। তার পর পরিস্থিতি আবার স্বাভাবিক হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলায় সরকার গঠনের কতদিন পর সপ্তম বেতন কমিশন? জানুন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগের পাশাপাশি আগামীকালও উত্তরের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী দু’-তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত নেই। আশঙ্কা করা হচ্ছে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। এবং রবিবারের পর সেখানেও আবহাওয়ার উন্নতি হতে পারে, তখন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

Leave a Comment