=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টেস্ট খেলার জন্য কতটা ফিট বৈভব সূর্যবংশী? মিলল উত্তর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সে কথা আগেই জানিয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। আসলে ব্যাট হাতে বৈভব যে ভয়ডরহীন ক্রিকেট খেলেন, তা সত্যিই প্রশংসনীয়। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন 15 বছরের এই কিশোর। তবে সাদা বলের ক্রিকেটে দাপট দেখালেও লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে আজ পর্যন্ত পা রাখেননি তিনি। এদিকে টিম ইন্ডিয়ায় জায়গা করার আগে প্রত্যেক ফরম্যাটে অল্প হলেও অভিজ্ঞতা থাকাটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে, এই মুহূর্তে টেস্ট খেলার জন্য কতটা ফিট বৈভব?

এখনই টেস্টের জন্য কতটা ফিট বৈভব?

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে শিরোনামে রয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকেই এই ভারতীয় ক্রিকেটারকে যত দ্রুত সম্ভব সিনিয়রদের ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ আবার মনে করছেন, বৈভব যেভাবে খেলছেন তাতে এমনিতেই IPL শেষ হলে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়ে যেতে পারেন তিনি। যদিও বোর্ডের একটি সূত্র দাবি করছে, বৈভবকে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়ার আগে তাঁর অভিজ্ঞতা নিয়ে বেশ চিন্তিত নির্বাচন কমিটি।

আসলে, আজ পর্যন্ত এত কম বয়সে কোনও ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। তাছাড়াও বৈভবের টেস্ট ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই (অনূর্ধ্ব 19 টেস্ট বাদ দিয়ে)। মূলত সে কারণেই তিন ফরমেটে অভিজ্ঞতা না থাকার কারণে বৈভবকে নিয়ে হয়তো কিছুটা পিছিয়ে আসতে পারে বোর্ড। তাতে টিম ইন্ডিয়ায় অভিষেক হতে আরও কিছুটা সময় লেগে যেতে পারে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, এই মুহূর্তে টেস্ট খেলার জন্য কতটা ফিট বৈভব? উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

অবশ্যই পড়ুন: পরপর চার ম্যাচ জিতে শক্তি বৃদ্ধি, কোন অঙ্কে প্লে অফে যাবে KKR?

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, “আমি মনে করি না যে বৈভব সূর্যবংশী সরাসরি টেস্ট ক্রিকেটে খেলে কিংবদন্তি হয়ে উঠবেন। বরং আমার মনে হয়, সে যেভাবে খেলছে তাতে এমনিতেই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য তিনি উপযুক্ত। তবে এর মানে এই নয় যে তাঁকে এখনই দলে নিয়ে নেওয়া উচিত।” এদিন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, “বৈভব যদি রান করতে পারে, সে যদি এক ভাবে নিজের ফর্ম ধরে রাখতে পারে তবে তাঁকে অবশ্যই দলে অন্তর্ভুক্ত করা উচিত। সেটা টি-টোয়েন্টি হোক, টেস্ট কিংবা ওয়ানডে।”

Leave a Comment