=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিজেপির জয়ে বাজি ফাটানোয় তৃণমূল কর্মীদের মার, মৃত্যু বৃদ্ধের

প্রীতি পোদ্দার, কলকাতা: পুনরায় বঙ্গে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ছবি দেখল রাজ্যবাসী। ২৬ এর নির্বাচনে বিজেপির জয়ে বাজি ফাটানোতেই, তৃণমূল কর্মীদের মারে মৃত্যু হল বছর ৬৬-র এক বিজেপি কর্মী বৃদ্ধের (BJP Worker Died), তুমুল শোরগোল এলাকা জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী, বিজেপি ক্ষমতায় আসায় গত ৯ মে আতশবাজি নিয়ে উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক বিজেপি কর্মীর নাতি। বাজি ফাটাতে ফাটাতে জয় শ্রীরাম স্লোগানও তুলেছিলেন। এরপরই এলাকার কয়েকজন তৃণমূল সমর্থক ক্ষুব্ধ হয়ে বিজেপি কর্মী জগদীশ বসাকের বাড়ির টিনের গেট ফেলে তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে। একইসঙ্গে তাঁর ছেলে জয়ন্ত বসাকের গলায় ধারালো অস্ত্র দিয়েও কোপ মারা হয় বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় দুজনকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

গ্রেফতার ৪

ষাটোর্ধ্ব বিজেপি কর্মী জগদীশ বসাকের শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে শিলিগুড়ি ও পরে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না, গত শনিবার বিকেলে মৃত্যু হল তাঁর। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই ঘটনার তদন্তের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে। এদিকে এই মৃত্যু ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সেখানকার জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন ব্যক্তিগত আক্রোশের কারণে এই ঘটনা।

আরও পড়ুন: কিছুক্ষণেই ঝড়ের সঙ্গে ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে নিউটাউন, হাওড়া সহ বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা নিয়ে রাজনৈতিক মহলে একের পর এক প্রশ্ন উঠেছে।

Leave a Comment