=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টোটোর ক্ষেত্রে এবার সেফটি রেটিং বাধ্যতামূলক, জানালেন নীতিন গড়করি

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের রাস্তায় দিনের পর দিন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ের সংখ্যা বাড়ছে। তবে যাতায়াতের গতি বাড়লেও সাধারণ মানুষের মনে যানবাহনে সুরক্ষা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ। আর এই উদ্বেগ কাটানোর জন্য এবার বিরাট পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত কেবলমাত্র দামি গাড়ির জন্যই সেফটি রেটিং সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার থেকে খুব শীঘ্রই আপনার পাড়ায় চলা ই-রিক্সা বা টোটোর ক্ষেত্রেও সেই রেটিং (Safety Rating on E-Rickshaw) যুক্ত হতে চলেছে।

কেন নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ?

আসলে আজ দিল্লির মুন্ডকা-বক্করওয়ালা টোল প্লাজায় নতুন ব্যারিয়ার লেস টোল প্লাজা উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর নীতিন গড়করি। আর তিনি সেখানে এই ঘোষণা করেন। তাঁর কথায়, সরকার সাধারণ মানুষের জীবন সুরক্ষিত রাখতে একেবারে বদ্ধপরিকর। সেই কারণেই প্রতিটি ছোট বড় যানবাহনের নিরাপত্তা ব্যবস্থার জন্য মনোন্নয়ন করা হচ্ছে।

মন্ত্রীর কথায়, ই-রিক্সা বা টোটোর সুরক্ষার মান নির্ধারণের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি নিয়োগ করা হয়েছে। আর এই কমিটি রিকশা বা টোটোর সেফটি রেটিং দেওয়ার নিয়মাবলী তৈরি করবে। সেক্ষেত্রে গাড়ির মজবুত কাঠামোর উপর ভিত্তি করে রেটিং দেওয়া হবে। আর ই-রিক্সার ক্র্যাশ টেস্ট করার ব্যবস্থাও করা হবে। পাশাপাশি এই রেটিং গ্রাহকদের বুঝতে গ্রাহক সাহায্য করবে, কোন রিকশাটি বেশি সুরক্ষিত।

আরও পড়ুন: মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা! জুন থেকেই আবেদন, চালু হচ্ছে পোর্টাল

বাসের ক্ষেত্রেও বিশ্বমানের স্ট্যান্ডার্ড

উল্লেখ্য, যাত্রীবাহী বাস নিরাপত্তা নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে, সরকার বিশ্বমানের বাস তৈরির জন্য এবার নির্দিষ্ট কিছু মানদন্ড ঠিক করেছে। আগামী দিন ভারতের রাস্তায় এরকম বাস দেখা যাবে, যেগুলি আন্তর্জাতিক মানের নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি টোটোগুলির ডিজাইন খোলা হওয়ার কারণে দুর্ঘটনার সময় যাত্রীরা ছিটকে বাইরে পড়ে যাওয়ার প্রবণতা থাকে। তাই এবার থেকে সুরক্ষার জন্য সরকার ডিজাইন সম্পূর্ণ পরিবর্তন করতে পারে।

Leave a Comment