=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে মোহনবাগান অন্তপ্রাণ টুটু বসু, এখনও ফেরেনি জ্ঞান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন মোহনবাগানের স্বপনসাধন বসু (Swapan Sadhan Bose)। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ সোমবার হৃদরোগে আক্রান্ত হন টুটু বসু। আর তারপরেই তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে যা খবর, টুটু বসুর শারীরিক অবস্থা খানিকটা আশঙ্কাজনক। যার কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সূত্রের খবর, সোমবার রাত থেকে ভেন্টিলেশনে রাখা হলেও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত জ্ঞান ফেরেনি মোহনবাগানের প্রাক্তন সভাপতির। তাতেই চিন্তা বাড়ছে বাগান ভক্তদের।

টুটু বসুর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পরিবার সূত্রে খবর, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মোহনবাগান অন্ত প্রাণ টুটু বসু। এর আগে বাগানের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তিনিও। জানা গিয়েছে, হুইলচেয়ার ছাড়া সাম্প্রতিক সময় চলাফেরা একেবারে কঠিন হয়ে পড়েছিল টুটু বসুর। গতকাল সন্ধ্যায় হঠাৎ শারীরিক অসুস্থতা বাড়লে দেরি না করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন টুটু বসু।

খোঁজ নিয়ে জানা গেল, গতকাল সন্ধ্যায় প্রাথমিকভাবে তাঁকে ইমারজেন্সিতে রেখে চিকিৎসার পর পাঠানো হয়েছিল ক্রিটিকাল কেয়ার ওয়ার্ডে। তারপরেই ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে সেখানেই রয়েছেন টটু বসু। তবে জ্ঞান এখনও ফেরেনি। মোহনবাগানের প্রাণপুরুষের এমন শারীরিক অবস্থার কথা শুনে যথেষ্ট চিন্তিত সবুজ মেরুন সমর্থকরা। শুধু বাগানে সমর্থকরা নন বরং টুটু বসুর ভেন্টিলেশনে থাকার খবরে কার্যত ঘুম উড়েছে বঙ্গ ক্রীড়া প্রেমীদের।

অবশ্যই পড়ুন: এক ভুলেই শেষ! জেতার পরেও অক্ষর প্যাটেলকে শাস্তি দিল BCCI

জানা গিয়েছে, মোহনবাগানের প্রাক্তন সভাপতির শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজ নিয়েছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সাথে ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে রাজ্যের অন্যান্য মন্ত্রী পারিষদ, ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী এমনকি রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূলের তরফ থেকেও টুটু বসুর শারীরিক অবস্থার খুঁটিনাটি জানতে চাওয়া হয়েছে।

Leave a Comment