=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আন্ডারগ্রাউন্ড প্যালেস’! শিবপুরে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতেই মিলল গোপন ঘাঁটি

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়ির ভিতরে গোপন সুড়ঙ্গ! আর সেই সুরঙ্গ পেরোতেই এবার দেখা গেল চোখ ধাঁধানো রাজপ্রাসাদ। শুধু তাই নয় গোটা বাড়ির সিসিটিভি মনিটরিং চলছে ওই ঘর থেকে। হাওড়ার শিবপুরে (Shibpur) তৃণমূল নেতা শামিম আহমেদের বাড়িতে তল্লাশি অভিযানে (Police Raid TMC Leader House) যেতেই এই দৃশ্য দেখে মাথা ঘুরে গেল পুলিশের। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে শিবপুরের এই স্থানীয় নেতার এত বিলাসবহুল আসবাব এল কোথা থেকে! চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে।

বোমাবাজি চালানোর অভিযোগ নেতার বিরুদ্ধে!

হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামিমা বানোর স্বামী হলেন শামিম আহমেদ ওরফে ‘বোর’ হলেন শিবপুরের দাপুটে তৃণমূল নেতা। তিনি প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। একসময় তিনি নাকি শপিংমলে সামান্য কর্মচারীর চাকরি করতেন। কিন্তু তৃণমূলের ছত্রছায়ায় আসতেই রীতিমত গর্জে উঠেছেন তিনি। দীর্ঘদিন থেকে এলাকায় তাঁর আলাদা দাপট ছিল। গত সপ্তাহে ভোটের ফল প্রকাশ্যে আসতেই এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে শামিম এবং তাঁর দলবলের বিরুদ্ধে।

পলাতক শামিম

বিজেপির অভিযোগ, রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে গত বৃহস্পতিবার দুপুরে শিবপুরে বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়িতে দুষ্কৃতী হামলা, গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। সেখানেই নাম জড়ায় শামিমের। ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পুলিশে অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত শামিমকে গ্রেফতারের দাবিতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা। আর তাঁরই খোঁজে শিবপুরে শামিমের বাড়িতে ঢুকতেই চক্ষু চড়কগাছ সকলের। সুড়ঙ্গের তলায় দেখা মিলল রাজপ্রাসাদের।

সুরঙ্গের তলায় রাজপ্রাসাদ!

হামলার ঘটনায় তদন্তের খাতিরে শিবপুরে শামিম আহমেদের বাড়ি যেতেই দেখা যায় তলায় একটি গোপন সুড়ঙ্গ আছে। আর সেই সুড়ঙ্গ পেরোতেই দেখা যায় বিশাল ‘সিংহদুয়ার’। নেমপ্লেটে লেখা শামিম আহমেদের নাম। দরজা খুলতেই এলাহি ব্যবস্থা। বহু বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য দামি জিনিস তো রয়েছেই। এছাড়াও দামি দামি এসি, ফ্রিজ সব রয়েছে। গোটা বাড়ির সিসিটিভি মনিটরিং চলছে ওই ঘর থেকে। কিন্তু বহু খোঁজাখুঁজির পরও সেখানে দেখা পাওয়া যায়নি মহম্মদ শামিমকে। তাই স্বাভাবিকভাবেই তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন: গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, মহম্মদ শামিমের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। এ। এমনকি শিবপুরে রামনবমীর মিছিলে ঝামেলার ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। NIA-ও গ্রেফতার করেছিল। এরকম একজন সমাজবিরোধীকে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছে বলে অভিযোগ যেমন তুলেছে বিজেপি, ঠিক তেমনই এমন বিলাসবহুল বাড়ি দেখেও উঠছে প্রশ্ন। হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এই তল্লাশিতে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।। পাশাপাশি বাড়িটি আপাতত সিল করে দেওয়া হয়েছে।

Leave a Comment