শিয়ালদা-লালগোলা রুটের ট্রেনে যুক্ত হচ্ছে বাথরুম, বড় উপহার রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ এবার রেল যাত্রা হবে আরও আরামের। মেল, এক্সপ্রেস ট্রেন ছাড়া দূরপাল্লার ট্রেনে ভ্রমণের কথা ভাবলে অনেকেরই গায়ে জ্বর আসে। এর সবথেকে বড় কারণ হল টয়লেট। দূরে ভ্রমণের সময়ে ট্রেনে যদি টয়লেট না থাকে তাহলে খুবই সমস্যার। আর এই সমস্যা বরাবরই রয়েছে বাংলার শিয়ালদা-লালগোলা রুটে (Sealdah-Lalgola Route)। এক্সপ্রেস ট্রেন ছাড়াও এই রুটে লোকাল ট্রেন চলে। সেখানে শৌচালয় না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল সাধারণ যাত্রীদের। তবে আর নয়, কারণ বিশেষ ব্যবস্থা করল রেল। আগামীকাল ১৪ মে থেকে একাধিক লালগোলা শিয়ালদা রুটে লোকাল ট্রেনে যুক্ত হতে চলেছে টয়লেট।

লালগোলা শিয়ালদা রুটের লোকালে থাকবে টয়লেট

রিপোর্ট অনুযায়ী, আগামী ১৪ই মে থেকে লালগোলা শিয়ালদা রুটে একাধিক লোকাল ট্রেন টয়লেট যুক্ত মেমু নিয়ে চলবে। অর্থাৎ লোকাল ট্রেনে একটি বা দুটি কামরা থাকতে পারে মেমু-র যার মধ্যে থাকবে টয়লেট। অর্থাৎ লোকাল ট্রেনে করে লালগোলা থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে লালগোলা রুটে যাওয়া আর অসুবিধার নয়। এদিকে রেলের এহেন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষও।

উপকৃত হবেন সাধারণ মানুষ

রেলের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন সাধারণ মানুষ। এই বিষয়ে সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘বাথরুম থাকা ট্রেন আসছে খুব ভালো তবে এই রুটে যা ভিড় হয় বাথরুম যাওয়া খুবই কষ্টকর হবে। এই রুটে এক দুই জোড়া নতুন ট্রেন বাড়ানো হলে সবচেয়ে ভালো হয়।’ অন্য একজন লিখেছেন, ‘এবার ট্রেনে যাওয়া আরও সহজ হবে।’

আরও পড়ুনঃ ৭৩ বার প্রত্যাখ্যান, আজ ৫ বিলিয়ন ডলারের ব্যবসার মালিক! জানুন আশিসের কাহিনী

বর্তমানে এই রুটে বিদ্যমান ৯ ট্রেন রয়েছে। সেখানেই এখন শৌচাগার সহ MEMU রেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেনে এই বিশেষ সুবিধা থাকবে? জানা গিয়েছে, ট্রেনগুলি হল ৬৩১০৫, ৬৩১৭৭, ৬৩১০৭, শিয়ালদা – লালগোলা মেমু প্যাসেঞ্জার, ট্রেন নম্বর ৬৩১০৪, ৬৩১০৮, ৬৩১০৬ লালগোলা – শিয়ালদা মেমু প্যাসেঞ্জার, ৬৩১৩৪ লালগোলা – রানাঘাট মেমু প্যাসেঞ্জার, ৬৩১৩৩ রানাঘাট – লালগোলা মেমু প্যাসেঞ্জার, ৬৩১১১ শিয়ালদা – রানাঘাট মেমু প্যাসেঞ্জার।

Leave a Comment