=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

RCB-র বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল KKR!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর কয়েক ঘন্টা। তারপরেই শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যে দলটা চলতি ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের শুরুর দিকে একটানা ছয় ম্যাচে জয়হীন ছিল, তারাই শেষ চার ম্যাচে লাগাতার জিতেছে। আর এই সাফল্যের দরুণ পয়েন্ট তালিকায় একটু একটু করে এগোচ্ছে কলকাতা। তবে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে হলে আজকের ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে জিততে হবে শাহরুখ খানের দলকে। ঠিক সেই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল KKR!

ম্যাচের আগেই ধাক্কা KKR এ!

শেষ চার ম্যাচে লাগাতার জয়ের পর আজ হঠাৎ বুধবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের সর্বস্ব দিয়ে লড়তে হবে কলকাতা নাইট রাইডার্সকে। রায়পুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তার আগে দলের গুরুত্বপূর্ণ স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে চিন্তায় কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ভারতীয় তারকা।

যদিও পরবর্তীতে নাইট শিবিরে ফিরে বল হাতে একেবারে জ্বলে উঠেছিলেন বরুণ। কলকাতার হয়ে তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের একের পর এক উইকেট। বলাই যায়, বরুণ চক্রবর্তীর কৃতিত্বেই সাম্প্রতিক ম্যাচগুলিতে জয় পেয়েছে কলকাতা। তবে বেঙ্গালুরু ম্যাচের আগে ভারতীয় তারকাকে ক্র্যাচ নিয়ে হাঁটতে দেখা দিয়েছে। আর সেটাই চিন্তা বাড়িয়েছে ভক্তদের। আদৌ আজকের ম্যাচে বরুণ খেলতে পারবেন কিনা তার উত্তর নেই কারও কাছে।

অবশ্যই পড়ুন: রাজ্যের সব অবৈধ টোল প্লাজা বন্ধের নির্দেশিকা মুখ্যসচিবের

যদিও এ প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্স বাহিনীর সহকারি কোচ শেন ওয়াটসন জানিয়েছেন, “ওর পরিস্থিতি খতিয়ে দেখছি আমরা। গত ম্যাচের আগে ওর পা ফুলে ছিল। ও যথেষ্ট ব্যথা অনুভব করেছে। কিন্তু সেই ব্যথা নিয়েও বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেন। আশা করছি RCB ম্যাচে খেলতে পারবে ও। তবে এ বিষয়ে আমরা এখনই নিশ্চিত হতে পারছিনা।” সব মিলিয়ে বলাই যায়, বেঙ্গালুরুর ম্যাচে ভারতীয় তারকা আপাতত অনিশ্চিত।

Leave a Comment