=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আকাশ ছোঁয়া হলুদ ধাতুর দর, ছ্যাঁকা দিচ্ছে রুপোও! আজকের সোনার দাম

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের লাফ মারল সোনার দাম (Gold Price)! আজ আবারও ঊর্ধ্বগতি হলুদ ধাতুর বাজার দর। রুপোর দর শুনলে তো গায়ে ছ্যাঁকা লাগবে! কারণ কাল একবার 3000 টাকার বেশি ঊর্ধ্বগতিতে ঠেকেছিল রুপো, আর আজ আবারও 2000 টাকার চড়ল রুপো! একেবারে মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে সোনা রুপোর বাজার দর। কিন্তু কেন হঠাৎ এত ঊর্ধ্বগতি? কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা রুপো? সবটা রইল আজকের প্রতিবেদনে।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,800 টাকায়, যা গতকালের থেকে 450 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,400 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,550 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,450 টাকায়।

24 ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,700 টাকায়, যা গতকালের থেকে 500 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,710 টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,860 টাকায়। 

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 99,760 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,790 টাকায়।

➣ আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 75,300 টাকায়। 

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,790 টাকায়। 

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,910 টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 74,830 টাকায়।

আজ রুপোর বাজার দর

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,12,900 টাকায়, যা গতকালের তুলনায় 2150 টাকা ঊর্ধ্বগতি।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,25,000 টাকায়। 

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,15,000 টাকায়।

আরও পড়ুনঃ আজব কাণ্ড! লাহোর থেকে ভুল বিমানে চেপে পাসপোর্ট ছাড়াই সৌদি চলে গেলেন পাকিস্তানি

এখনই কি বিনিয়োগ করবেন?

যারা দরপতনের আশায় বসে ছিলেন বিনিয়োগ করবেন বা গয়না হিসেবে সোনা রুপো কিনবেন বলে, তাদের জন্য দুঃসংবাদ। কারণ কয়েকদিন দরপতনের পর ফের ঊর্ধ্বমুখী সোনা রুপোর বাজারদর। রুপোর গায়ে তো হাত দেওয়া যাচ্ছে না। তাই আবার কিছুদিন অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে বাজার পরিস্থিতির বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।

Leave a Comment