=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডুয়ার্সের রত্ন, গেছেন খুব কম মানুষ! ঘুরে আসুন বর্ষায়

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি কয়েকদিনের জন্য কোলাহল ছেড়ে কোনও জঙ্গলে থাকতে চাইছেন? মানুষ নয়, শুধু পশু পাখির আওয়াজ শুনতে ইচ্ছুক? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনি ঘন জঙ্গলে থাকা কটেজে দিন রাত শুধু বন্যপ্রাণীদের আওয়াজ শুনতে পাবেন। কপাল আলো থাকলে গণ্ডার, শূকর কিংবা চিতাবাঘেরও দেখা পেতে পারেন। আর এই দৃশ্য আপনি বাংলার জঙ্গলেই পাবেন। নিশ্চয়ই ভাবছেন এরকম জায়গা কোথায় আছে?

বর্ষায় ঘুরে আসুন চিলাপাতার জঙ্গল থেকে

তাহলে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে ডুয়ার্সের (Dooars) চিলাপাতার জঙ্গল থেকে (Chilapata Forests)। ডুয়ার্সের রত্ন নামে পরিচিত এই চিলাপাতা জঙ্গল জলপাইগুড়ি জেলায় অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্যের কাছেই রয়েছে। এই চিলাপাতার জঙ্গল হল এক শৃঙ্গ গণ্ডার, চিতা এবং বন্য শূকরের জন্য বিশেষ পরিচিত। নানা আপনার প্রাণহানির সম্ভাবনা নেই। আপনি জঙ্গলের ভেতর নিজের কটেজে নিরাপদেই থাকতে পারবেন, সেইসঙ্গে দিন রাত চোখের সামনে পশু পাখিকে দেখতে পাবেন। জলপাইগুড়ি জেলার জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের নিকটবর্তী ঘন জঙ্গল চিলপাতা একসময় ডাকাতদের জন্য কুখ্যাত ছিল, কিন্তু এখন এটি নিরাপদ এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।

জঙ্গলটি আলিপুরদুয়ার শহর থেকে ২৮ কিমি দূরে অবস্থিত এবং গাড়িতে যেতে এক ঘণ্টারও কম সময় লাগে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন (WBFDC)-এর চিলপাতা জঙ্গলের ২ কিমি ভিতরে কোডালবস্তিতে মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প নামে একটি ইকো-ট্যুরিজম রিসোর্ট রয়েছে, যেখানে আপনি অনায়াসেই কয়েকটা দিন কাটিয়ে দিতে পারেন। এখানে একটি ঝর্ণা রয়েছে যেখানে নাকি চিতাবাঘ জল খেতে আসে। এছাড়াও রয়েছে টাওয়ার যেটায় উঠে আপনি গোটা জঙ্গলের ভিউ উপভোগ করতে পারবেন। জলদাপাড়ার মূল জঙ্গল থেকে আলাদা করেছে তোর্সা নদী।করতে পারবেন জঙ্গল সাফারি।

কী কী দেখবেন?

ডুয়ার্সের চিলাপাতার গভীর অরণ্যের এক প্রান্তে মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প। গামার ,কাঞ্চন সোনালু,গাছের আড়ালে মেন্দাবাড়ির মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে। জঙ্গলের মধ্যে বানিয়া নদীর তীরে গুপ্ত যুগে তৈরি মেন্দাবাড়ির দুর্গ আপনাকে মন্ত্রমুগ্ধ করে রেখে দেবে।

আরও পড়ুনঃ আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এক ক্লিকে এভাবে দেখুন ফলাফল

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে এত সুন্দর জায়গায় পৌঁছাবেন? সেক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে ট্রেনে করে অলিপুরদুয়ার জংশন পৌঁছে সেখান থেকে গাড়ি করে মেন্দা বাড়ি পৌঁছে যাবেন। তাহলে আর দেরি না করে এই বর্ষায় ঘুরে আসুন চিলাপাতার জঙ্গল থেকে।

Leave a Comment